
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
কুয়েতে বেপোরোয়া গাড়ি চালালে চালকের ১৫০ দিনার (বাংলাদেশি মুদ্রায় ৫৮ হাজার ৮১৪ টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে। সেইসঙ্গে মামলাটি আদালত পর্যন্ত গড়ালে গাড়িচালকের তিন বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক হাজার দিনার (৩ লাখ ৯২ হাজার ৯৫ টাকা) জরিমানা হতে পারে। সম্প্রতি এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, অননুমোদিত মোটরযান দিয়ে রেসিং বা পাবলিক রোডে বেপোরোয়া গাড়ি চালালে চালককে কঠোর শাস্তি দেওয়া হবে। এই ধরনের অপরাধ শুধু চালকদেরই বিপদগ্রস্ত করে না, জননিরাপত্তার জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করে। আগামী ২২ এপ্রিল থেকে কুয়েতে এই আইন কার্যকর করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই কঠোর শাস্তির বার্তা কুয়েতে অবৈধ রেসিং এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের ইঙ্গিত দেয়।
কুয়েতের ট্রাফিক আইনের সাম্প্রতিক সংশোধনী সম্পর্কে জনগণকে অবহিত করতে দেশটিতে বাংলাসহ ছয়টি ভাষায় সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে। এর সার্বিক দায়িত্বে রয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট অব পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া বিভাগ।
তথ্যসূত্র: গালফ নিউজ

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।