
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার (বিএসওম) পুত্রা বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া—ইউপিএম) শাখার ২০২৬–২৭ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ব্যাচেলর শিক্ষার্থী তাসফিয়া আরেফীন অধরা এবং সাধারণ সম্পাদক হিসেবে নাসিক নাফিজা উসিন দায়িত্ব পেয়েছেন।
আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বানের পর আবেদনপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়। পরবর্তী সময়ে বিএসওএমের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে ইউপিএম শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুল্লাহ আল গালীব (রাব্বি) ও সাধারণ সম্পাদক আদিবা আহমেদ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সামিন কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারিয়া ফারা উর্বানা,
সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শাহরিয়ার আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জামানুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক উৎসব সরকার এবং সাংস্কৃতিক সম্পাদক নাফুরা নাওহা।
নবনির্বাচিত সভাপতি তাসফিয়া আরেফীন অধরা বলেন, “ইউপিএমে নতুন ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা, একাডেমিক গাইডলাইনসহ প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি সাংস্কৃতিক ও জরুরি সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকাই নতুন কমিটির অন্যতম লক্ষ্য।”
বিএসওএম মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা একটি অরাজনৈতিক সংগঠন। ২০১৪ সালে যাত্রা শুরু করা বিএসওএম বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।