Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

পাকিস্তানের সেনাপ্রধানকে ফোন, উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিওর

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৫, ১৫: ১০
পাকিস্তানের সেনাপ্রধানকে ফোন, উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিওর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শুক্রবার (৯ মে) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি পাকিস্তান ও ভারতকে উত্তেজনা কমাতে পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে যেন এমন সংঘাত এড়ানো যায়, সে লক্ষ্যে গঠনমূলক আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন মার্কো রুবিও।

Advertisement
Advertisement
Advertisement

পাকিস্তান জানিয়েছে, আজ শনিবার ভোরে তারা ভারতে সামরিক অভিযান শুরু করেছে। এ অভিযানে ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্রাগারসহ একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান এ সংঘাতকে গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ এশিয়ার এই পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ গত বুধবার থেকে একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভারত পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর উত্তেজনার পারদ বেড়ে যায়।

ভারতের দাবি, কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগামে হামলার জবাব হিসেবে তারা ওই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যে সংঘাতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলি হচ্ছে। গত কয়েক দশকের মধ্যে এটিকে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘাত হিসেবে দেখা হচ্ছে। এখন পর্যন্ত দুই দেশের ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

বিষয়: মার্কো রুবিওযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীভারতপাকিস্তান
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।