Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মালয়েশিয়ায় নিরাপদ সড়ক প্রযুক্তি উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি শিক্ষার্থীরা

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৪: ৩৫
মালয়েশিয়ায় নিরাপদ সড়ক প্রযুক্তি উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি শিক্ষার্থীরা

মালয়েশিয়ায় 'শেল মালয়েশিয়া' আয়োজিত সড়ক নিরাপত্তায় প্রযুক্তি উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার জিতেছে বাংলাদেশি শিক্ষার্থীদের দল। 'শেল সেলামাত সামপাই ভার্সিটি চ্যালেঞ্জ ২০২৫ শিরোনামের এই প্রযুক্তি উদ্ভাবনী প্রতিযোগিতায় মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে ১০ হাজার রিঙ্গিত (প্রায় ৩ লাখ টাকা) পুরস্কার জিতেছে বাংলাদেশি শিক্ষার্থীদের দল 'টিম সফট শেল ক্র্যাব'।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করেন মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লক সিউ ফুক।

ShellSelamatSampai Varsity Challenge 2

Advertisement
Advertisement
Advertisement

চ্যাম্পিয়ন হওয়া দলটির সদস্যরা হলেন বাংলাদেশি শিক্ষার্থী সামিন সারওয়াত, তানহিম বিন জসিম, হুজাইফা সাওমান ও তানভীর আহমাদ। তারা মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায় (ইউটিএম) উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

তাদের উদ্ভাবিত প্রজেক্ট কারবাডি (CarBuddy) একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অ্যাপ। এটি চালকের চোখ ও মুখভঙ্গি বিশ্লেষণ করে মাইক্রো-স্লিপ দুর্ঘটনা প্রতিরোধে আগাম সতর্কবার্তা দেয়। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিটি চালু হলে বছরে বহু মানুষের জীবন রক্ষা এবং ৪ দশমিক ১ বিলিয়ন রিঙ্গিত সাশ্রয় সম্ভব।

এই সাফল্যকে বাংলাদেশের তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

ShellSelamatSampai Varsity Challenge 3

টিম সফট শেল ক্র্যাব ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ (ইউএমএস), ইউসিএসআই, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম) ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির (এপিইউ) শিক্ষার্থীদের সঙ্গে।

মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লক সিউ ফুক সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করেন ও শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিচারকমণ্ডলিতে ছিলেন শেল মালয়েশিয়া, মালয়েশিয়া সরকারের সড়ক পরিবহন বিভাগ ও মালয়েশিয়ান ইনস্টিটিউট অব রোড সেফটি রিসার্চের (এমআইআরওএস) শীর্ষ কর্মকর্তারা।

ShellSelamatSampai Varsity Challenge 1

দলটির সদস্যরা জানিয়েছেন, 'শেলের এই কর্মসূচিতে অংশ নেওয়া আমাদের চিন্তার ধরণ বদলে দিয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের প্রকল্প শুধু মালয়েশিয়াতেই নয়, বাংলাদেশসহ অন্য দেশেও সড়ক দুর্ঘটনা কমাতে বাস্তব ভূমিকা রাখতে পারবে।'

বাংলাদেশের সড়ক দুর্ঘটনার উচ্চহার বিবেচনা করলে কারবাডির মতো প্রযুক্তি দেশে চালু হলে তা একটি বড় পরিবর্তন আনতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
উল্লেখ্য , শিক্ষার্থীদের উদ্ভাবনী সমাধান উৎসাহিত করতে সেলের উদ্যোগে এই ভার্সিটি চ্যালেঞ্জ চালু হয় ২০১৭ সালে।

এবারের আসরে বাংলাদেশি শিক্ষার্থীদের এই জয়কে ভবিষ্যতে দেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খোলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বিষয়: পুরস্কারবাংলাদেশি শিক্ষার্থীমালয়েশিয়াপ্রতিযোগিতা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।