Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইউনূসের সঙ্গে খালার দ্বন্দ্বের জেরে ক্ষতির শিকার আমি: টিউলিপ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৫: ২৪
ইউনূসের সঙ্গে খালার দ্বন্দ্বের জেরে ক্ষতির শিকার আমি: টিউলিপ

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দেশটির গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর খালার (শেখ হাসিনা) মধ্যে দ্বন্দ্ব আছে। এর জেরে তিনি ক্ষতির মুখে পড়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

রোববার (১০ আগস্ট) গার্ডিয়ানে টিউলিপ সিদ্দিকের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন গার্ডিয়ানের প্রধান প্রতিবেদক ড্যানিয়েল বফি। সাক্ষাৎকারের শেষাংশে টিউলিপ দ্বন্দ্ব সম্পর্কিত ওই মন্তব্য করেন।

এ বছরের জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সচিব ও সিটি মন্ত্রী ছিলেন টিউলিপ। তিনি দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেশ ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি। সাক্ষাৎকারের শুরুতে টিউলিপ সম্পর্কে বলা হয়েছে, যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেটের এই এমপি ঢাকার পূর্বাচলে প্রভাব খাটিয়ে নিজের মা, ভাই ও বোনের জন্য একটি প্লট দখলে নিয়েছেন। এরপরই টিউলিপ সিদ্দিকের বক্তব্য যোগ করা হয়েছে। টিউলিপ বলেছেন, ‘এটি পুরোপুরি হাস্যকর।’

সাক্ষাৎকারে টিউলিপকে জিজ্ঞেস করা হয় ১১ আগস্ট মামলার শুনানিতে কি তিনি সরাসরি বা ভার্চুয়ালি যুক্ত হবেন? জবাবে টিউলিপ বলেন, ‘আমি এখনো কোনো আনুষ্ঠানিক তলবপত্র দেখিনি। আমি কয়েক দিনের মধ্যেই একটি সাজানো বিচারের মুখোমুখি হতে যাচ্ছি। অথচ এখনো জানি না আমার বিরুদ্ধে অভিযোগগুলো কী কী।’ 

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাজ্যে টিউলিপ এখন তাঁর স্বামী ক্রিস পার্সি ও দুই সন্তান নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের প্রসঙ্গ তোলা হলে টিউলিপ বলেন, ‘আমি এখানে আমার খালাকে রক্ষা করতে আসিনি। আমি জানি তার (শেখ হাসিনা) সরকারের কীভাবে পতন হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আমি প্রত্যাশা রাখি, বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত সমাধান পাবে।’ সাক্ষাৎকারের এক পর্যায়ে টিউলিপ অভিযোগ করেন, বাংলাদেশের নোংরা রাজনীতি তাঁর জীবন বদলে দিয়েছে।

দ্য গার্ডিয়ানে প্রকাশিত সাক্ষাৎকার
দ্য গার্ডিয়ানে প্রকাশিত সাক্ষাৎকার

গার্ডিয়ানের প্রধান প্রতিবেদক সাক্ষাৎকারের বিবরণীতে লিখেছেন, কিছু ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, টিউলিপ তাঁর খালার মাধ্যমে রাশিয়ান এক কোম্পানি থেকে ৫ বিলিয়ন ইউএস ডলার আত্মসাৎ করেছেন। চুক্তিটি ছিল বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সংশ্লিষ্ট। ২০১৩ সালে মস্কোতে তোলা শেখ হাসিনা, ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপের একটি ছবি অনিয়মের সন্দেহকে নতুন করে উসকে দেয়।  

ছবিটি প্রসঙ্গে টিউলিপ বলেছেন, ‘আমার খালা তখন রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন। তাকে দেখতে আমি ও আমার বোন লন্ডন থেকে সেখানে যাই। আমি কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় জড়িত ছিলাম না। আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, আনন্দ করছিলাম। সফরের শেষ দিনে, রাজনীতিবিদ এবং তাদের পরিবারের সদস্যদের অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ছবিটি তখনই তোলা হয়। পুতিনের সঙ্গে সাক্ষাতের মুহুর্তটি ছিল মাত্র দুই মিনিটের।’

সাক্ষাৎকারের বিবরণীতে উল্লেখ করা হয়েছে, চলতি বছর অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তাঁর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন টিউলিপ। তবে অধ্যাপক ইউনুস তা প্রত্যাখ্যান করেন। যুক্তরাজ্যের অর্গানাইজড ক্রাইম এজেন্সি শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত ২ ব্যক্তির লন্ডনের প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে। এর মধ্যে একটিতে টিউলিপ সিদ্দিকের মা বাস করতেন এবং এখনো তাদের কিছু জিনিসপত্র সেখানে আছে। এ প্রসঙ্গে টিউলিপ বলেন, ‘এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

বিষয়: দ্য গার্ডিয়ানশেখ হাসিনাড. মুহাম্মদ ইউনূসদ্বন্দ্বটিউলিপ সিদ্দিক
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।