
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
২০২৫ সালের হজ যাত্রীদের জন্য কুয়েতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। দেশটির আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৩ নভেম্বর থেকে থেকে ১৭ নভেম্বর পর্যন্ত 'মাই আইডেন্টিটি' অ্যাপের মাধ্যমে হজের ই-রেজিস্ট্রেশন করা যাবে।
প্রথমবারের মতো হজে যেতে চাওয়া ব্যক্তিদের জন্য কুয়েত সরকার বেশ কয়েকটি শর্ত নির্ধারণ করেছে।
কুয়েতের নাগরিকরা যারা কখনও হজ করেননি তারা অগ্রাধিকার পাবে। তবে আত্মীয়-স্বজনসহ তিন জনের বেশি যাওয়া যাবে না।
প্রতিটি দলে একজন প্রবাসী সঙ্গী থাকতে পারবেন। পাশাপাশি কুয়েতের নাগরিক নয় এমন একজন সঙ্গী থাকতে পারবেন। যেমন একজন কুয়েতির স্ত্রী বা মা।
বেদুইন যারা আগে হজ করেননি তারাও একই ধরনের শর্ত মেনে আবেদন করতে পারেন। বেদুইন আবেদনকারীরা একজন আবাসিক সঙ্গী, যেমন স্বামী বা স্ত্রী বা মা, পাশাপাশি একজন কুয়েতি সঙ্গীকে যুক্ত করতে পারবেন। তাদের অবশ্যই একটি বৈধ নিরাপত্তা কার্ড থাকতে হবে।
হজের ই-রেজিস্ট্রেশনের জন্য ৭৫০ কুয়েতি দিনার অর্থ প্রদান করতে হবে। কুয়েত সরকার জানায়, ৩১শে ডিসেম্বরের আগে রেজিস্ট্রেশন বাতিল করলে আবেদনকারীরা সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। এরপরেও বাতিল করা যাবে তবে যদি ওই স্থান পূরণ না হয় তাহলে অর্থ ফেরত দেওয়া হবে না।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।