
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের অংশগ্রহণে ফুটসাল টুর্নামেন্ট।
টুর্নামেন্টে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৬০ হাজার টাকার সমপরিমাণ মালয়েশিয়ান রিঙ্গিত এবং রানার আপ পাবে ৩৬ হাজার টাকার সমপরিমাণ মালয়েশিয়ান রিঙ্গিত।
বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী এইচ এম এহসান উল্লাহ।

তিনি জানান, আগামী ২০ অক্টোবর (সোমবার) রাজধানী কুয়ালালামপুরের আম্পাংয়ে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
কাজী এহসান উল্লাহ বলেন, কর্মব্যস্ত প্রবাস জীবনে একটু স্বস্তি ও প্রশান্তি এনে দিতে আমাদের এই আয়োজন। একটা দিন আমরা আনন্দ আর উল্লাসে সুন্দর সময় কাটাতে চাই। সফল একটি টুর্নামেন্টের জন্য সকলের সহযোগিতা চান তিনি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজকদের ধন্যবাদ জানান কমিউনিটি নেতা মো. জসীম উদ্দিন।
তিনি বলেন, এটি একটি সুন্দর আয়োজন। বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন আমাদের সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করবে।
সংবাদ সম্মেলনে কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার ফুটসাল টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় বিভিন্ন দলের ম্যানেজার, অধিনায়ক ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।