
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’র তৃতীয় কিস্তি আগামী ১ নভেম্বর মুক্তি পাবে। এদিকে অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’ও একই দিনে মুক্তির অপেক্ষায় রয়েছে।
মুক্তির আগেই তোলপাড় ফেলে দিয়েছে সিনেমা দুটি। টিকিট অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে এরইমধ্যে।
সিনেমা দুটি যখন বক্স অফিসে তুমুল লড়াইয়ে ব্যস্ত তখন এই দুই সিনেমাকেই নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব।
সিনেমা মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশটির প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো, সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’!
হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল সৌদি আরবের প্রশাসন?
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার আগে দুই সিনেমাই দেখেছে সৌদির রিভিউ কমিটি। তাদের মতে, সিনেমা দুটিতে নৃশংসতায় ভরপুর আর যৌনতাও রয়েছে। সবচেয়ে বড় বিষয়, সিনেমা দুটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’।
একইসঙ্গে সৌদি আরবে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।