Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

কুয়েতে ভুয়া কোম্পানি খুলে বিদেশিদের কাছে ইকামা বিক্রি

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৯: ৫৬
কুয়েতে ভুয়া কোম্পানি খুলে বিদেশিদের কাছে ইকামা বিক্রি

কুয়েতে বিদেশিদের কাছে অবৈধভাবে ইকামা (বসবাসের অনুমতি) বিক্রি করার সঙ্গে জড়িত একটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

এতে বলা হয়, গত এক সপ্তাহের মধ্যে অবৈধভাবে ইকামা বিক্রির সঙ্গে জড়িত দুটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করতে পেরেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে পুলিশ একটি ভুয়া কোম্পানিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ইকামা বিক্রির সঙ্গে জড়িত একটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করে। মিশরীয় এবং সিরিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিত ছিল এই গ্যাং।

এখন পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে চার জনের ছবি প্রকাশ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা ভুয়া কোম্পানির মাধ্যমে ইকামা দিয়ে প্রতি শ্রমিকের কাছ থেকে ২ হাজার ২৮৩ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭২ হাজার ৪৭১ টাকা) পর্যন্ত হাতিয়ে নিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে গত মঙ্গলবার কুয়েতি কর্তৃপক্ষ জানায়, তারা সিরিয়ান, মিশরীয় এবং এশিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিক একটি গ্যাংয়ের সদস্যদের ধরেছে। যাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে স্থানীয় কোম্পানির সহায়তায় বেআইনিভাবে শ্রমিকদের ইকামা দেওয়ার অভিযোগ রয়েছে। তখন সন্দেহভাজন হিসেবে সাতজনের নাম বলা হয়।

গত আগস্টেও অবৈধভাবে ইকামা বিক্রির অভিযোগে কুয়েতে দুটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

অবৈধ প্রবাসীদের বৈধ হতে তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল কুয়েত সরকার। গত জুনে এই সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়। এরপর অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে কুয়েত পুলিশ।

কুয়েতের মোট জনসংখ্যা ৪৯ লাখ। এরমধ্যে ৩৩ লাখই প্রবাসী।

বিষয়: অবৈধভাবে ইকামা বিক্রিকুয়েতইকামা
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।