
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে মাওলিদুর রাসুল (ঈদে মিলাদুন্নবী) উপলক্ষে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকলেট রেস্টুরেন্টের হলে এই মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
মাহফিলে মহানবীর জীবন নিয়ে আলোচনা করেন শায়খ আব্দুল মোস্তফা রাহিম আজহারি। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইসকান্দর মনির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ।
আলোচনায় শায়খ আব্দুল মোস্তফা রাহিম আজহারি বলেন, “চারটি গুণ যদি মানুষের মধ্যে থাকে, তাহলে দুনিয়ার যা কিছু হাত ছাড়া হয়, তা নিয়ে মানুষের কোনো আফসোস থাকবে না। সেগুলো হলো— আমানত রক্ষা করা, সত্য কথা বলা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া এবং উপার্জন ও খাবার খাওয়ার ক্ষেত্রে পবিত্রতা ও সংযম অবলম্বন করা।”

তিনি আরও বলেন, “প্রতিটি মুসলিমের উচিত সুন্নাহ অনুসারে জীবন গঠন করা। আমাদের যাপিত জীবনে অবশ্যই মহানবীর জীবনাদর্শের প্রতিফলন ঘটাতে হবে। এতে আমাদের জন্য উভয় জাহানের মঙ্গল হবে।"
আলোচনা শেষে তিনি মুসলিম উম্মাহর শান্তি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ প্রবাসজীবন কামনায় দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির উপদেষ্টা সাংবাদিক রফিক আহমদ খান, উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ফজলে নুর বাপ্পি, সহসভাপতি হেলাল উদ্দিন, এরফানুল ইসলাম, হারুন চৌধুরী, নাঈম উদ্দিন সুমন, আজিজুল হক ও মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন মোস্তাক আল আমিন, মোহাম্মদ জামাল হোসেন, ইব্রাহিম টিপু, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, আতিক হাসান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ হাবিবুল্লাহ, আবু শুক্কুর, ফোরকান শাহ, দেলোয়ার হোসেন, ফরিদুল আলম, নাজিম উদ্দীনসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।