Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

রাষ্ট্রদূতের কাছে দেশে থাকা পরিবারের নিরাপত্তা চাইলেন ওমানপ্রবাসীরা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১৮: ৪৭
রাষ্ট্রদূতের কাছে দেশে থাকা পরিবারের নিরাপত্তা চাইলেন ওমানপ্রবাসীরা

চট্টগ্রামের রাউজানে প্রবাসী মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ইয়াসিন ও তাঁর পরিবারের নিরাপত্তা চেয়েছেন ওমানপ্রবাসীরা।

Advertisement
Advertisement
Advertisement

বুধবার (২ অক্টোবর) প্রবাসীদের একটি প্রতিনিধিদল ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রদূতের কাছে নিরাপত্তা চান প্রবাসীরা।

তারা রাষ্ট্রদূতকে জানান, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন না করলে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটতেই থাকবে। সরকারকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এ সময় ইয়াসিন চৌধুরীও প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন। তিনি রাষ্ট্রদূতকে ঘটনা জানান।

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রদূত সবকিছু শোনার পর দুঃখ প্রকাশ ও নিন্দা জানান এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন।

প্রবাসী ইয়াসিন চৌধুরী ওমানে ব্যবসা করেন। তিনি প্রবাসীদের সংগঠন এনআরবি–সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে প্রবাসী ইয়াসিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চট্টগ্রামের রাউজান থানায় মামলাও হয়েছে।

ইয়াছিন চৌধুরী জানান, দীর্ঘদিন তিনি ওমানে বসবাস করেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাউজানে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ভাঙচুর, লুটপাট ও গান-পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ ঘটায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে তাঁর সরকারি সনদপত্র, সম্মাননা এবং জমির দলিলসহ বাড়ির সব মালামাল। এ ছাড়া স্বর্ণালংকার, গাড়ি ও মোটরসাইকেলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

এনআরবি–সিআইপি অ্যাসোসিয়েশন নিন্দা

এদিকে মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনআরবি–সিআইপি অ্যাসোসিয়েশন। একইসঙ্গে দেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দূতাবাসের মাধ্যমে চিঠি দিয়েছে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমানের সই করা এই চিঠিতে দেশে প্রবাসী ও তাদের পরিবারের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় এনআরবি–সিআইপির সংযুক্ত আরব আমিরাত শাখাও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দেশে নানা সময় প্রবাসী পরিবারের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনায় উদ্বেগ জানায়।

সংগঠনের আমিরাত শাখার জসিম উদ্দিন ও আনিস উদ্দিন বলেন, বিদেশে অর্থ উপার্জন করে প্রবাসীরা দেশে বিনিয়োগ বা ঘরবাড়ি নির্মাণ এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। সম্পত্তি ও জানমালের নিরাপত্তা না থাকলে প্রবাসীরা আতঙ্কিত হবেন। তারা দেশে বিনিয়োগে নিরুৎসাহিত হবেন। এ বিষয়ে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

বিষয়: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতওমানচট্টগ্রাম বিভাগবাংলাদেশ দূতাবাস
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।