Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

অকল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমইউএনজেডের ক্যারিয়ার কর্মশালা

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৫: ৫৬
অকল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমইউএনজেডের ক্যারিয়ার কর্মশালা

নিউজিল্যান্ডে মুসলিম কমিউনিটিভিত্তিক সংগঠন মুসলিম উম্মাহ অব নিউজিল্যান্ডের (এমইউএনজেড) উদ্যোগে অকল্যান্ডে বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক ফলপ্রসূ ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রোববার ১৯ অক্টোবর এই কর্মশালার আয়োজন করা হয়।

এমইউএনজেডের সভাপতি ব্যারিস্টার মাসুদ আলমের নেতৃত্বে আয়োজিত এই কর্মশালায় ৬০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল নিউজিল্যান্ডের কর্মজীবনে প্রবেশ, পার্ট-টাইম চাকরির সুযোগ এবং নতুন পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল নিয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেওয়া।

Advertisement
Advertisement
Advertisement

Bangladeshi Career Workshop in Auckland  2

অকল্যান্ড ইউনিভার্সিটির হাফেজ যায়েদের সুমধুর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর এমইউএনজেডের ভাইস প্রেসিডেন্ট শরিফুল ইসলামের সঞ্চালনায় ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর সেশনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আইন, প্রকৌশল, শিক্ষা ও সম্প্রদায় নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

প্যানেলে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সুপ্রিম উপদেষ্টা ড. আতাউর রহমান, এইউটির অবসরপ্রাপ্ত সিনিয়র লেকচারার ড. মাহমুদ মোমিন, এনইউটির নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নুরুল ইসলাম সরকার ও সভাপতি ব্যারিস্টার মাসুদ আলম।

এ ছাড়া, প্যানেলে আরও উপস্থিত ছিলেন ড. নাহিদ আলম, মোহাম্মদ কামরুল হাসান, সৈয়দ আমজাদ হোসেন আরিফ, ড. আকবর হোসেন ও মাহবুব সোহেল।

তারা শিক্ষার্থীদের কর্মসংস্থানসংক্রান্ত সংস্থান ও ব্যবহারিক দিক–নির্দেশনা দেন।

Bangladeshi Career Workshop in Auckland  3

কর্মশালার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক সহায়তা নিশ্চিত করা। এমইউএনজেড বিভিন্ন শিল্পে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০-৩৫ ধরনের খণ্ডকালীন চাকরির সুযোগ সুনিশ্চিত করেছে বলে ঘোষণা দেয়। পাশাপাশি, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে এমইউএনজেড বেশ কিছু বিনামূল্যের দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর ঘোষণা দেয়। এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে: ১. ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, ২. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), ৩. ডিজিটাল মার্কেটিং, ৪. ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা।

মুসলিম উম্মাহ অব নিউজিল্যান্ড জানায়, এই উদ্যোগটি নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাগত ও পেশাগত সাফল্যকে সমর্থন করার পাশাপাশি বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের মধ্যে সামাজিক একীকরণকে উৎসাহিত করার জন্য তাদের মিশনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

কর্মশালায় জানানো হয়, যেকোনো তথ্যের জন্য সংগঠনের সভাপতি (ফোন: ০২১১ ৭২১ ৩৮৭ এবং ছাত্র কল্যাণ সমন্বয়কের (ফোন: ০২০ ৪০৬৭ ৫৮৯৩) সঙ্গে যোগাযোগ করা যাবে।

বিষয়: কর্মশালানিউজিল্যান্ডঅকল্যান্ডবাংলাদেশি শিক্ষার্থীক্যারিয়ার
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।