
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বৃহস্পতিবার (৮ মে) একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের সেনা সূত্র জানিয়েছে, পাকিস্তানের ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটেছে বলে তারা সন্দেহ করছে।
বার্তা সংস্থা রয়টার্স নয়াদিল্লি থেকে এ খবর দিয়েছে।
রয়টার্সের একজন সাংবাদিক বলেছেন, রাতে সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা গেছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভারতীয় একজন কর্মকর্তা বলেছেন, জম্মুর বেশ কয়েক জায়গা এবং পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে।
‘আমাদের সেনা স্থাপনাগুলো আক্রমণের মুখে পড়েছে। জম্মুর ৫ জেলায় এটা ঘটছে,’ বলেছেন ভারতীয় একজন নিরাপত্তা কর্মকর্তা।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছিলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ ‘ক্রমে নিশ্চিত’ হচ্ছে। দুই দেশ একে অন্যের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর অভিযোগ করার পর এ কথা বলেছিলেন তিনি।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন নিহত হয়। এর জের ধরে ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ভারতের এ হামলায় ৩১ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে।
এর পর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। এর মধ্যে বৃহস্পতিবার পাকিস্তান জানায়, বুধবার রাতে ভারতের নিক্ষেপ করা ২৫টি ড্রোন ভূপাতিত করেছে তারা। অপর দিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভারতের সেনাবাহিনীর স্থাপনা লক্ষ্য থেকে পাকিস্তান থেকে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে দিয়েছে। এরপর রাতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে এসব বিস্ফোরণ ঘটল।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।