Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৩: ১৬
বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন কৌতুক অভিনেতা ও ডিজিটাল কনটেন্ট নির্মাতা ড্রস্কি। মাত্র ৩১ বছর বয়সে তিনি এই আয়োজনের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপস্থাপক হতে চলেছেন। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পাবেন লরিন হিল ও তিয়ানা টেইলর। এ ছাড়া কার্ডি বি, ডোইচি ও কুইন লতিফাহসহ আরও অনেক তারকার মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা এপির বরাতে ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ড্রস্কি ২০১১ সালে সর্বকনিষ্ঠ হোস্ট হিসেবে রেকর্ড গড়া কেভিন হার্টকে পেছনে ফেলবেন।

লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটার থেকে বাংলাদেশ সময় সোমবার সকালে (স্থানীয় সময় রোববার রাত ৮টা) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

মনোনয়নে এগিয়ে কার্ডি বি

এবারের বিইটি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছেন কার্ডি বি।

কেনড্রিক লামার ও মারিয়া দ্য সায়েন্টিস্ট পেয়েছেন পাঁচটি করে মনোনয়ন।

ডোইচি, ডোজা ক্যাট, ক্লিপস, তিয়ানা টেইলর, অলিভিয়া ডিন এবং ল্যাটো পেয়েছেন চারটি করে মনোনয়ন।

বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনীত

*কার্ডি বি—অ্যাম আই দ্য ড্রামা?

*ক্লিপস—লেট গড সর্ট এম আউট

*জে কোল—দ্য ফল–অফ

*লিয়ন থমাস—মাট ডিলাক্স: হিল

*মারিয়া দ্য সায়েন্টিস্ট—হার্টস সোল্ড সেপারেটলি

*টাইলার, দ্য ক্রিয়েটর—ডোন্ট ট্যাপ দ্য গ্লাস

*ব্রুনো মার্স—দ্য রোমান্টিক

*ওয়ালে—এভরিথিং ইজ আ লট

বর্ষসেরা গান বিভাগের আলোচিত মনোনয়নগুলোর মধ্যে রয়েছে

কেনড্রিক লামার ও এসজেডএ-এর Luther

লিয়ন থমাসের Mutt

ডোইচির Denial Is a River

মারিয়া দ্য সায়েন্টিস্টের Burning Blue

মঞ্চ মাতাবেন যারা

অনুষ্ঠানের প্রথম দফার পারফর্মারদের তালিকায় রয়েছেন—

কার্ডি বি, কমন, ডোইচি, ডন টলিভার, ফ্রেঞ্চ মন্টানা, জিল স্কট, কেহলানি, কুইন লতিফাহ, রিক রস, টেমস, টি আই. এবং দ্য ওয়ার অ্যান্ড ট্রিটি।

এবারও অনুষ্ঠানের ঘোষক হিসেবে ফিরছেন হিপ-হপ অঙ্গনের পথিকৃৎ এমসি লাইট।

ইতিহাস গড়তে যাচ্ছেন ড্রস্কি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কমেডি স্কেচের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া ড্রস্কি পরে সফল কমেডি ট্যুর এবং ড্রেক, স্নুপ ডগসহ বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করে বিনোদন জগতে নিজের অবস্থান শক্ত করেছেন। এ ছাড়া, টম ব্র্যাডি ও টিমোথি শ্যালামের মতো তারকাদের সঙ্গেও তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

ড্রস্কি বলেন, “ছোটবেলা থেকেই বিইটি অ্যাওয়ার্ডস দেখে বড় হয়েছি। আমার আগে যেসব কিংবদন্তি কৌতুক অভিনেতা এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তারা মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেছেন। সেই ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। তবে মঞ্চে আমি আমার নিজস্ব ধরনের কমেডিই নিয়ে আসব।”

বিশেষ সম্মাননা পাচ্ছেন যারা

লরিন হিল পাচ্ছেন লিভিং লিজেন্ড আইকন অ্যাওয়ার্ড। প্রজন্মের পর প্রজন্ম ধরে সাংস্কৃতিক প্রভাব বজায় রাখা কিংবদন্তি শিল্পীদের এ সম্মাননা দেওয়া হয়।

ফিউজিস ব্যান্ডের সদস্য হিসেবে যাত্রা শুরু করা লরিন হিল পরে তার একক অ্যালবাম দ্য মিসএডুকেশন অব লরেন হিল দিয়ে হিপ-হপ ও আরঅ্যান্ডবি সংগীতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন।

বিইটি কর্তৃপক্ষ তাঁকে ‘একজন জীবন্ত কিংবদন্তির প্রকৃত উদাহরণ’ বলে উল্লেখ করেছে।

অভিনেত্রী, গায়িকা, পরিচালক, প্রযোজক ও কোরিওগ্রাফার তিয়ানা টেইলর পাচ্ছেন আইকন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। সংস্কৃতিতে সমসাময়িক সময়ে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা সৃজনশীল ব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হয়।

সংগীত শিল্পের নির্বাহী কর্মকর্তা সিলভিয়া রোন পাচ্ছেন আলটিমেট আইকন অ্যাওয়ার্ড। তিনি ফর্চুন ৫০০ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মালিকানাধীন কোনো বড় রেকর্ড কোম্পানির নেতৃত্বদানকারী প্রথম কৃষ্ণাঙ্গ নারী। দীর্ঘ কর্মজীবনে তিনি মিসি এলিয়ট, লিল ওয়েন, ট্রেসি চ্যাপম্যান, ব্র্যান্ডি, এরিকা বাদু, কিড কুডি, ফিউচার, ট্র্যাভিস স্কট ও গিভিয়নের মতো বহু শিল্পীর ক্যারিয়ার গড়ে তুলতে ভূমিকা রেখেছেন।

নতুন বিভাগ

এবারের বিইটি অ্যাওয়ার্ডসে পালস অ্যাওয়ার্ড (কনটেন্ট নির্মাতা ও কনটেন্ট সিরিজের জন্য) এবং ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড (ফ্যাশনে সাংস্কৃতিক প্রভাবের স্বীকৃতি) নামে নতুন দুটি বিভাগও যুক্ত হয়েছে।

বিষয়: লস অ্যাঞ্জেলেসবিনোদনসামাজিক যোগাযোগমাধ্যমসংগীতযুক্তরাষ্ট্রআমেরিকাবিইটি অ্যাওয়ার্ডসকৌতুকসংগীতশিল্পীঅভিনেত্রী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।