Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

মানসিকভাবে আপনি দুর্বল কি না বুঝবেন যেভাবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৬: ২৬
মানসিকভাবে আপনি দুর্বল কি না বুঝবেন যেভাবে

মানসিক দুর্বলতা আপনার লক্ষ্য অর্জনে বাধা তৈরি করতে পারে। সেইসঙ্গে একজন ব্যক্তি হিসেবে সমৃদ্ধ হয়ে ওঠা থেকে বিরত রাখতে পারে। আপনি যদি আসলেই দৃঢ় মানুষ হন তাহলে সেটি খুবই ভালো। কিন্তু মানসিকভাবে দুর্বল যদি হন তাহলে নিজেকে চিনুন এবং নিজের ক্ষতির কারণ হওয়া থেকে বিরত থাকুন। চলুন জেনে নেওয়া যাক কী কী লক্ষণে বুঝতে পারবেন যে আপনি মানসিকভাবে দুর্বল-

Advertisement
Advertisement
Advertisement

সব সময় আত্মপক্ষ সমর্থন করা

দুর্বল মানসিকতার লোকজন নিজের অহমিকা (ইগো) রক্ষা করার দিকে খুব বেশি মনোযোগী হয়। এটি ঠিক করার জন্য, প্রতিক্রিয়া জানানোর আগে একটু থামুন। খোলা মনে প্রতিক্রিয়া শোনার অভ্যাস করুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে সমালোচনা আপনাকে আক্রমণ করার জন্য নয়, এটি আপনাকে বেড়ে উঠতে সহায়তা করবে।

সমস্যায় আচ্ছন্ন থাকা

Advertisement
Advertisement
Advertisement

আমরা সবাই চ্যালেঞ্জের মুখোমুখি হই। কিন্তু আপনি যদি বেশিরভাগ সময় সেগুলো নিয়ে আচ্ছন্ন হয়ে থাকেন তাহলে তা আপনাকে সমাধান খুঁজে পেতে বাধা দিতে পারে। দুর্বল মানসিকতার মানুষেরা একই সমস্যায় বারবার পড়ার পুনরাবৃত্তি চক্রে আটকে যায়, কোনো অগ্রগতি হয় না। এ থেকে মুক্তি পেতে সমস্যা থেকে সমাধানের দিকে আপনার মনোযোগ সরিয়ে নিন। নিজেকে জিজ্ঞাসা করুন, এটি আরও ভালো করার জন্য আমি এখনই কী করতে পারি? আপনার সমস্যাটিকে ছোট করে দেখুন এবং পরিকল্পনা করে সেগুলো ধাপে ধাপে মোকাবিলা করুন।

সবকিছুর জন্য ক্ষমা চাওয়া

আপনি কি ভুল না করেও ক্রমাগত দুঃখিত বলছেন? নিজেকে অযোগ্য ভাবলে বা বোঝা মনে করলে আপনার এমন ক্ষমা চাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটিও দুর্বল মানসিকতার লক্ষণ । তাই অযথা ক্ষমা চাওয়া বন্ধ করুন। প্রতিটি ছোট জিনিসের জন্য ক্ষমা চাওয়ার দরকার নেই। যদি আপনি ভুল করেন, তাহলে তা মেনে নিন, কিন্তু কোনো দোষ না করলে ক্ষমা চাইবেন না। নিজের মূল্য বুঝতে শিখুন।

চ্যালেঞ্জ এড়িয়ে চলা

দুর্বল মানসিকতার মানুষ কঠিন বা ঝুঁকিপূর্ণ সবকিছু এড়িয়ে চলতে পছন্দ করে। কিন্তু চ্যালেঞ্জ এড়িয়ে যাওয়ার মাধ্যমে তারা সমৃদ্ধ হয়ে ওঠার সুযোগ হাতছাড়া করে। তাই নিজের কম্ফোর্ট জোন থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। চ্যালেঞ্জ হলো উন্নতির সুযোগ।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিষয়: স্বাস্থ্যঝুঁকিটিপসমানসিক সমস্যামানসিক স্বাস্থ্য
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।