Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

বিশ্বের সবচেয়ে ঠান্ডা শহরে কীভাবে টিকে থাকে মানুষ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪: ৫৫
বিশ্বের সবচেয়ে ঠান্ডা শহরে কীভাবে টিকে থাকে মানুষ

বর্তমানে বিশ্বের শীতলতম স্থান হলো রাশিয়ার ইয়াকুতিয়া। এই জায়গার তাপমাত্রা এখন মাইনাস ৫৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি অবধি নামতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় গণমাধ্যম দ্য রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার এই শহরটিতে ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি মানুষের বসবাস। পৃথিবীর সবচেয়ে তীব্র শীত নিয়মিতভাবেই সহ্য করেন তারা।

ইয়াকুতিয়ায় ২০২৩ সালের জানুয়ারিতে গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৬২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর শহরটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ১৮৯১ সালের ফেব্রুয়ারিতে রেকর্ড করা হয়েছিল। এই চরম শীতে শহরটির দৃশ্যমানতা নেমে আসে মাত্র কয়েক মিটারে। এ সময় ইয়াকুতিয়ায় দিনে চার ঘণ্টারও কম সূর্যালোক পাওয়া যায়।

Advertisement
Advertisement
Advertisement

শীতে এই শহরের মানুষ এতটাই বিপর্যস্ত হয়ে যান যে, বাইরে বের হলে তাদের চোখের পাপড়ি এমনকি দাড়িও জমে যায় বরফে। মাথা, নাক, কান ভারি কাপড়ে ঢেকে রাখলেও চোখ তো খুলে রাখতেই হয়। অনেকের মনেই এখন প্রশ্ন উঠতে পারে, তারা তো চাইলে সানগ্লাস বা চশমা পরতে পারেন!

তবে চশমা পরলে সেটাও বরফে ঢেকে যায় এমনকি ত্বকের সঙ্গে লেগে যায়, পরে চশমা খোলা আরও কঠিন হয়ে পড়ে। এমনই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকে ইয়াকুতিয়ার বাসিন্দারা।

শীতকালেও হতে পারে পানিশূন্যতা, দূর করবেন যেভাবেWater

এই তীব্র শীতে কীভাবে টিকে থাকেন ইয়াকুতিয়ার বাসিন্দারা?

তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়গুলো বাসিন্দা ও শিক্ষার্থীদের ১০ থেকে ২০ মিনিটের বেশি সময় বাইরে না দাঁড়ানোর পরামর্শ দেন।

এই শহরে টিকে থাকতে হলে জীবনযাত্রায় ব্যাপক অভিযোজন প্রয়োজন। বাসিন্দারা পরেন কয়েকস্তর বিশিষ্ট বিশেষ ধরনের তাপরোধী পোশাক, মোটা ইনসুলেটেড বুট এবং ঐতিহ্যবাহী পশমাবৃত দস্তানা, যাতে প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যায়।

যানবাহনের ইঞ্জিন অয়েল ও ব্যাটারি জমে যাওয়া ঠেকাতে অনেক গাড়ি উত্তপ্ত গ্যারেজে সারাক্ষণ চালু রাখা হয়। শীতকালে বহু মানুষই গণপরিবহনের ওপর নির্ভর করেন, কারণ খোলা জায়গায় গাড়ি বন্ধ হয়ে গেলে তা আর চালু নাও হতে পারে।

ইয়াকুতিয়ার বাড়িঘরও নির্মিত হয়েছে এই চরম আবহাওয়ার কথা মাথায় রেখে। ভবনগুলো মাটির ওপর সরাসরি না বসিয়ে খুঁটির ওপর দাঁড় করানো হয়, যাতে জমাট বাঁধা বরফের প্রভাব এড়ানো যায়। অ্যাপার্টমেন্টগুলোতে থাকে সার্বক্ষণিক হিটিং ব্যবস্থা এবং একাধিক ইনসুলেটেড দরজা, যা ভেতরের উষ্ণতা ধরে রাখতে সহায়তা করে।

বিষয়: রাশিয়াতাপমাত্রাশীতশীতকাল
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।