Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

হোয়াটসঅ্যাপ ঘোস্টপেয়ারিং কী, এর থেকে বাঁচবেন কীভাবে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১: ৪৩
হোয়াটসঅ্যাপ ঘোস্টপেয়ারিং কী, এর থেকে বাঁচবেন কীভাবে?

ব্যক্তিগত প্রয়োজন ও অফিসের কাজের জন্য আমরা প্রায়ই একাধিক ডিভাইসে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিংক করি। তবে সেটি ডেকে আনতে পারে বিপদ। তাই এ কাজ যদি কেউ করে থাকেন, তবে এখনই সেটিংস পরীক্ষা করার সময় এসেছে।

Advertisement
Advertisement
Advertisement

কারণ ঘোস্টপেয়ারিং (GhostPairing) নামে নতুন এক ভয়ংকর সাইবার হামলার হুমকিতে রয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। আরও আতঙ্কের খবর হলো, এর মাধ্যমে পাসওয়ার্ড, ওটিপি বা অ্যাকাউন্টের তথ্য ছাড়াই হ্যাকাররা ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাটিং রিয়েল-টাইমে পড়তে পারে!

ভারতের ইংরেজি দৈনিক টাইমস নাউ বলছে, হোয়্যাটসঅ্যাপে সম্প্রতি সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান জেন ডিজিটাল এই নতুন সাইবার হামলার বিষয়টি শনাক্ত করেছে। গবেষকদের তথ্যমতে, ডিভাইস লিংকিং ও পেয়ারিং সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই ঘোস্টপেয়ারিং নামক সাইবার হামলা চালানো হয়।

এই কাজটি করার জন্য হ্যাকাররা ব্যবহারকারীদের একটি ভুয়া অথচ বিশ্বাসযোগ্য লিংক পাঠায়। অনেক সময় লিংকটি ফেসবুক ছবির মতো দেখানো হয়, আবার কখনো লেখা থাকে- ‘হেই, আই ফাউন্ড ইউর ফটো’। অনেকেই না বুঝে এই লিংকে ক্লিক করে ফেলেন। আর সঙ্গে সঙ্গেই ব্যাকগ্রাউন্ডে হোয়াটসঅ্যাপ পেয়ারিং প্রক্রিয়া ম্যানিপুলেট করে হ্যাকাররা নিজেদের ডিভাইস যুক্ত করে নেয়। এরপর শুরু হয়ে যায় আপনার চ্যাটবক্সে নজরদারি।

Advertisement
Advertisement
Advertisement
নতুন কেনা পোশাক না ধুয়ে পরলে যা হতে পারেwashing clothes

গবেষকেরা বলছেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই হামলায় কোনো নোটিফিকেশন আসে না। তাই ব্যবহারকারী অনেক সময় বুঝতেই পারেন না যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকাররা নীরবে দীর্ঘ সময় ধরে চ্যাট পর্যবেক্ষণ করতে পারে।

সর্বপ্রথম চেক প্রজাতন্ত্রে এই সাইবার হামলার ঘটনা শনাক্ত হয়। তবে এটি পুরো বিশ্বেই ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এর মধ্যে ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যবহারকারীরাও রয়েছে।

সবচেয়ে ভয়াবহ দিক হলো, এই পদ্ধতিতে জটিল হ্যাকিং টুলের প্রয়োজন নেই। ফলে তুলনামূলক কম দক্ষ সাইবার অপরাধীরাও এটি ব্যবহার করতে পারে। ফলে এ ধরনের হামলায় ব্যক্তিগত ছবি, সংবেদনশীল চ্যাট ও গোপন তথ্য ফাঁসের বড় ঝুঁকি তৈরি হচ্ছে।

এই ধরনের হামলা থেকে বাঁচতে ব্যবহারকারীদের কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞেরা। এর মধ্যে রয়েছে,

  • অচেনা বা অপ্রত্যাশিত লিংকে ক্লিক করা যাবেনা।
  • ‘আপনার ছবি/ভিডিও’ দেখানোর দাবি করা লিংক এড়িয়ে চলতে হবে।
  • লিংকে ক্লিকের আগে যে পাঠিয়েছে, তার পরিচয় নিশ্চিত করে নিন।
  • হোয়্যাটসঅ্যাপে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে।
  • হোয়্যাটসঅ্যাপ সর্বশেষ ভার্সনে আপডেট রাখতে হবে।
  • নিয়মিত লিংকড ডিভাইস অপশন চেক করতে হবে।
বিষয়: হ্যাকহুমকিহোয়াটসঅ্যাপসাইবার হামলাহ্যাকার
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।