Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ফেসবুকে বিক্রি হচ্ছে ‘বিন হাদি কাঠের ঘড়ি’, দাম কত?

সুদীপ্ত সালাম

সুদীপ্ত সালাম

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১৮: ৩৭
ফেসবুকে বিক্রি হচ্ছে ‘বিন হাদি কাঠের ঘড়ি’, দাম কত?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরপর ফেসবুকে আবার শোনা গেল ওসমান হাদির নাম। ওসমান হাদি নিহত হওয়ার পর অনেকে ফেসবুক প্রোফাইল পিকচারে হাদির ছবি জুড়ে দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ায় তারা হাদির ছবি সরিয়ে খামেনির ছবি দেওয়া শুরু করলে একদল নেটিজেন সমালোচনা শুরু করে।

Advertisement
Advertisement
Advertisement

একদল পক্ষে বলবে আরেকদল বিপক্ষে—তাই তো হয়। এই যেমন, ওসমান হাদির নামে যে ঘড়ি বিক্রি হচ্ছে তাও নিশ্চয়ই একদল ভালোভাবে দেখছে না! হাদির নামে ঘড়ি, হ্যাঁ-হ্যাঁ, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির নামে ঘড়ি। একটি ফেসবুক পেজ থেকে এই ঘড়ি বিক্রি হচ্ছে, তারা এই ঘড়ির নাম রেখেছে ‘বিন হাদি কাঠের ঘড়ি’।

দাম কত জানেন? দামের দিকে যাওয়ার আগে এই ঘড়ি নিয়ে আরও কয়েকটি কথা জেনে নেওয়া যাক।

ঘড়ি বিক্রির বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটি লিখেছে, “‘জান দেব, জুলাই দেব না’, এটি কেবল একটি বাক্য নয় এটি একটি অগ্নিস্ফুলিঙ্গ। একটি বিশ্বাস, একটি প্রতিজ্ঞা, একটি বিপ্লবের উচ্চারণ। এই অমর উচ্চারণ করেছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি, আমাদের সবার প্রিয় হাদি ভাই।…শহীদ হাদির স্মরণে আমরা নিয়ে এসেছি বিন হাদি কাঠের ঘড়ি, একটি প্রতীক, একটি সম্মান, একটি অবস্থান।”

Advertisement
Advertisement
Advertisement

হাদির নামে ঘড়ি বিক্রি যে কেউ করতেই পারেন। দিনশেষে এটি একটি ব্যক্তি সিদ্ধান্ত, ব্যবসায়িকও বটে। ঘড়ি বিক্রি করা তো আর দোষের কিছু না, তাই না?

কিন্তু যারা সমালোচনা করার তারা থেমে নেই। তারা এই বিজ্ঞাপনের নিচে এই ঘড়ি বিক্রিতাদের তুলোধুনো করছেন, একজন লিখেছেন, “এই ভাবেই বিক্রি হচ্ছে জুলাই”। তার উত্তরে বিক্রেতাদের উত্তর, “অদ্ভুত। বিক্রি করতাছি ঘড়ি। জুলাইকে স্মরণ রাখার জন্য ঘড়িতে জুলাই রেখেছি। জুলাইয়ের জন্য ঘড়ির দাম বেড়ে গেছে? নাকি পণ্যের মান কমে গেছে? অদ্ভুত জাতি আমরা।”

অবশ্য পুরো জাতি নিয়ে এমন মন্তব্যও কিছুটা অদ্ভুত। কারণ ঘড়ি কিন্তু এই ‘অদ্ভুত জাতি’র কাছেই বিক্রি করছেন তারা।

এ ব্যাপারে ফোন করে জানতে চাইলে বাজারে ঘড়িটি নিয়ে আসা অনলাইন দোকান ‘স্টোর অসাম’-এর মালিক নূর হোসেন জানালেন, তারা সৌখিন ঘড়ি বিক্রি করেন। এই ঘড়িটি বাজারে আনার কারণ, যাতে জুলাই মানুষের মনের মধ্যে থাকে, চর্চার মধ্যে থাকে। তার দাবি, এই ঘড়ির জন্য তাদের ব্যবসা অনেক বেড়ে গেছে তা নয়—বরং কমেছে।

যাহোক, এবার ঘড়ির দামে আসি। স্বাভাবিকভাবেই তারা কমেন্টে না, ইনবক্সে দাম জানায়। রেগুলার দাম ৩,৯৯৯ টাকা। তবে রমজান উপলক্ষে ডিসকাউন্ট আছে ৫০০ টাকা। আর হোম ডেলিভারি ফ্রি।

বিষয়: রমজানআজকের জীবনওসমান হাদিলাইফস্টাইলজুলাই-আগস্ট হত্যাকাণ্ড
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।