Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সর্বশেষ

বৃহস্পতিবারের হামলার ঘটনায় যা বলল প্রথম আলো–ডেইলি স্টার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২: ৪৫
বৃহস্পতিবারের হামলার ঘটনায় যা বলল প্রথম আলো–ডেইলি স্টার

ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আজ শুক্রবার প্রকাশিত হয়নি। একই সঙ্গে বন্ধ রয়েছে দেশের এই দুই শীর্ষ সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণও।

Advertisement
Advertisement
Advertisement

এ ব্যাপারে দৈনিক দুটির পক্ষ থেকে পাঠকদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে বলা হয়, “প্রিয় পাঠক, গতরাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। এর অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। আপনাদের কাছে এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয় আমরা সহযোগিতা প্রার্থনা করছি।”

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল জনতা প্রথমে প্রথম আলোর কার্যালয়ে চড়াও হয়। প্রথম আলোর কার্যালয় ভাঙচুর করে পরে আগুন লাগিয়ে দেওয়া হয়। কাছাকাছি সময়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনেও।

ডেইলি স্টার ভবনে ব্যাপক লুটপাট করা হয়। গভীর রাত পর্যন্ত ডেইলি স্টারের অনেক কর্মী ভবনের ছাদে আটকা পড়ে ছিলেন। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে।

Advertisement
Advertisement
Advertisement

ইংরেজি দৈনিকটির পক্ষ থেকে বলা হয়েছে, “গত রাতে আমাদের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কারণে দ্য ডেইলি স্টার–এর প্রকাশনা ও অনলাইন সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। আমাদের সেবা আবার শুরু করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

বিষয়: অগ্নিসংযোগভাঙচুরপ্রথম আলোলুটপাটপত্রিকাওসমান হাদি
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • প্রতারণা করে জুলাই শহীদ হতে চাইলে ১০ লাখ জরিমানা: ইশরাক

    প্রতারণা করে জুলাই শহীদ হতে চাইলে ১০ লাখ জরিমানা: ইশরাক

    প্রতারণার মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ হিসেবে গেজেটভুক্ত হওয়ার চেষ্টা করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

  • ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমল সোনার দাম

    ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমল সোনার দাম

    নতুন নির্ধারিত দরে, এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

  • ৬ জেলায় বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা

    ৬ জেলায় বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা

    আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে বগুড়া, নওগাঁ, জামালপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, বজ্রসহ বৃষ্টি অথবা বৃষ্টিপাত হতে পারে।

  • এই মুহূর্তে ১৫ কোটি মানুষ চরম তাপপ্রবাহে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক

    এই মুহূর্তে ১৫ কোটি মানুষ চরম তাপপ্রবাহে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, “পৃথিবীর মধ্যে ইউরোপই সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। এখানে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ছে।”