চরচা প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে দলটির নির্বাচনী প্রচার শুরু করবেন। আজ বুধবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন।
তিনি জানান, আজ (বুধবার) রাতে তিনি (তারেক রহমান) সিলেট যাচ্ছেন। মধ্যরাতে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
মাহাদী বলেন, বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদরাস মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এর মধ্য দিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। সিলেটের পর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জের সমাবেশে যোগ দেবেন তিনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।