Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সৌদিতে নিহতদের মধ্যে ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৮: ২৪
সৌদিতে নিহতদের মধ্যে ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
সৌদিতে নিহত বাংলাদেশিদের মধ্যে নয়জনের মরদেহ দেশে পৌঁছেছে। ছবি: চরচা

সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নয়জনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Advertisement
Advertisement
Advertisement

এর মধ্যে সাতজনের মরদেহ নওগাঁর আত্রাইয়ের। অপর দুই মরদেহের একটি নাটোরের নলডাঙার আরেকটি রাজশাহীর বাগমারা উপজেলার। মরদেহগুলো আগামীকাল শুক্রবার সকালে স্বজনদের কাছে পৌঁছাবে।

Advertisement
Advertisement
Advertisement

গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী সাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে।

ওই পত্রে জানানো হয়, সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় গত ৯ আগস্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি নিহত হন। সৌদি আরব কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষা করে নয়জনের মরদেহ শনাক্ত করে। মরদেহগুলো বাংলাদেশে প্রেরণের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

সৌদিতে নিহত বাংলাদেশিদের মধ্যে নয়জনের মরদেহ দেশে পৌঁছেছে। ছবি: চরচা
সৌদিতে নিহত বাংলাদেশিদের মধ্যে নয়জনের মরদেহ দেশে পৌঁছেছে। ছবি: চরচা

সৌদি দূতাবাস থেকে প্রেরিত শনাক্তকৃত নওগাঁর আত্রাই উপজেলার সাতজন হলেন- আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামানিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, উদনপৈ গ্রামের ময়েন উদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা, মার কাসুন্দা গ্রামের তমিজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল।

এছাড়া, ওই বিমানে একই সাথে নাটোরের নলডাঙা থানার মহিষডাঙা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ও রাজশাহীর বাগমারা থানার মরুগ্রাম গ্রামের কলিমুদ্দিন মাঝির ছেলে শ্যামল উদ্দিন মাঝির মরদেহও পাঠানো হচ্ছে।

সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশি নিহতfire

এদিকে, সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডের শুরুতে নওগাঁর আত্রাইয়ের ১৩ জন নিহত হবার খবর পাওয়া গেলেও সবশেষ ১১ জনের পরিচয় নিশ্চিত করেছে প্রশাসন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরুজ্জামান বলেন, “প্রশাসনের সমন্বয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। যেন বিনা খরচে মরদেহগুলো আসতে পারে।”

নওগাঁ জেলা জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আগামী শুক্রবার সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ ডিগ্রী কলেজ মাঠে নিহত সাত মরদেহের নামাজে জানাযার উদ্যোগ নেওয়া হয়েছে। নিহতদের স্বজনদের সাথে কথা বলেই একত্রে জানাযার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানাযা শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

বিষয়: সৌদি আরবমরদেহবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।