Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ৭ দফা দাবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৬: ২৮
পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ৭ দফা দাবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন এবং পাহাড়-সমতলের আদিবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সাত দফা দাবি তুলেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলা হয়

অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন।

সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হল- পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত, সময়বদ্ধ ও পূর্ণ বাস্তবায়ন। পাহাড়ে সামরিক নিয়ন্ত্রণ ও পরোক্ষ সামরিক শাসনের স্থায়ী অবসান। আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদকে চুক্তি অনুযায়ী ক্ষমতায়ন ও স্থানীয় শাসন নিশ্চিত করা। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকর করে সব জুম্ম জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা। জাতীয় উন্নয়ন পরিকল্পনায় পাহাড়ি জনগোষ্ঠীর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা। সমতলের আদিবাসীদের জন্য স্থানীয় সরকারে সংরক্ষিত আসন ও সামাজিক–অর্থনৈতিক উন্নয়নে বিশেষ পদক্ষেপ। এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

Advertisement
Advertisement
Advertisement

জাকির হোসেন বলেন, জাতীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্র দূরবর্তী হওয়া এবং নৌযান চলাচলে নিষেধাজ্ঞার কারণে কাপ্তাই হ্রদ তীরবর্তী বহু ভোটার ভোট দিতে পারেন না।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পাহাড়ি ভোটারদের জন্য ভোটকেন্দ্রে অস্থায়ী আবাসন ও খাবারের ব্যবস্থা রাখা এবং আদিবাসী ভোটারদের যাতায়াতে হয়রানি বন্ধ করা।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, আদিবাসীদের সমস্যা জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে।

আদিবাসী অধিকার কর্মী মেইনথিন প্রমিলা বলেন, দেশের জন্মলগ্ন থেকে আদিবাসীরা নির্যাতিত। কোনো রাজনৈতিক দল তাদের সমস্যার কথা শুনতে চায় না।

বিষয়: ঢাকা রিপোর্টার্স ইউনিটিপার্বত্য চট্টগ্রামচুক্তিনির্বাচন কমিশনাররাজধানীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটসম্মেলন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক