Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, নিহত ৪

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৩: ০৫
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, নিহত ৪

ফের সংঘর্ষে জড়িয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। শুক্রবার গভীর রাতে সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, এতে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক জেলার গর্ভনর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

সৌদি আরবের মধ্যস্ততায় শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় উত্তেজনা বেড়ে যাওয়ার পর এই সংঘর্ষের ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগমাদ্যম এক্সে দেওয়া এত পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক শহরে হামলা চালিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্রের অভিযোগ, চামান সীমান্তে ‘উসকানি ছাড়াই গুলি’ চালিয়েছে আফগান বাহিনী।

যে ব্যক্তির কারণে প্রাণঘাতী সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তানafghan mehsud

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল জাজিরা বলেছে, আফগানিস্তানের নাগরিকরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা চলে সংঘর্ষ।

সংঘর্ষ আপাতত বন্ধ হয়েছে বলে জানিয়েছে কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলি মোহাম্মদ হকমাল।

অক্টোবরে দুই দেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৭০ জন নিহত হন। এরপর কাতারের মধ্যস্ততায় ১৯ অক্টোবর যুদ্ধবিরতি ঘটে। তালেবান ক্ষমতায় ফেরার পর সীমান্তে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।

যুদ্ধবিরতির পর উত্তেজনা কমাতে সৌদি আরব, কাতার ও তুরস্কে একের পর এক বৈঠকের পর এবার সৌদি আরবে আফগান ও পাকিস্তানি কর্মকর্তারা বসেছিলেন, কিন্তু সেই আলোচনাও কোনো ফল বয়ে আনেনি।

২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ইসলামাবাদ সরকার তালেবানের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। এই গোষ্ঠীগুলো প্রায়ই পাকিস্তানে হামলা চালায়। তবে আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

বিষয়: পাকিস্তানসংঘর্ষনিহতআফগানিস্তানযুদ্ধবিরতিসীমান্তসেনাবাহিনীগোলাগুলি
সর্বশেষ
  • ১

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ২

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ৩

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৪

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৫

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

সম্পর্কিত
  • সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা

  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।