Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জার্মানিতে রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থীদের জয়, ‘ভিত্তি নড়ল’ চ্যান্সেলর মের্ৎসের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩১
জার্মানিতে রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থীদের জয়, ‘ভিত্তি নড়ল’ চ্যান্সেলর মের্ৎসের
এএফডির প্রধান প্রার্থী উলরিখ সিগমুন্ড দলটির সহ-নেতা অ্যালিস ভাইডেল ও টিনো ক্রুপালার সঙ্গে বক্তব্য দিচ্ছেন। ৬ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

জার্মানির পূর্বাঞ্চলে স্যাক্সনি-আনহল্ট রাজ্যের নির্বাচনে উগ্র ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) প্রথম স্থানে উঠে আসার পর আজ সোমবার চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস দলটির সঙ্গে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন, এই ফল তার দলকে “একেবারে ভিত্তিমূল পর্যন্ত” নাড়িয়ে দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এএফডি মের্ৎসের রক্ষণশীল দলের আইনপ্রণেতাদের কাছে পূর্বাঞ্চলীয় এই রাজ্যে সরকার গঠনের প্রচেষ্টায় সমর্থন চাচ্ছে। এটি সফল হলে যুদ্ধ-পরবর্তী জার্মানিতে প্রথমবারের মতো কোনো উগ্র ডানপন্থী দল রাজ্য পর্যায়ে ক্ষমতায় আসবে।

সরকারি ফলাফলে দেখা গেছে, অভিবাসনবিরোধী ও রাশিয়াপন্থী এএফডি প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়েছে। এই ফল মের্ৎসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের অজনপ্রিয়তার চিত্র তুলে ধরেছে। একই সঙ্গে জার্মানির প্রতিবেশী ফ্রান্স ও পোল্যান্ডেও উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে অভিবাসীদের বহিষ্কার, ইউক্রেনকে সমর্থন বন্ধ এবং ইউরো ত্যাগের পক্ষে থাকা দলটি রাজ্য আইনসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৮৩টি আসনের মধ্যে তারা পেয়েছে ৩৯টি। এখন তারা স্বতন্ত্র রক্ষণশীল আইনপ্রণেতাদের নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এই নির্বাচনের ফল জার্মানির মূলধারার দলগুলোর দীর্ঘদিনের নীতিকে গুরুতর প্রশ্নের মুখে ফেলেছে। এর মধ্যে মের্ৎসের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ)ও রয়েছে। দলগুলো এএফডির সঙ্গে কাজ না করার যে নীতি অনুসরণ করে আসছে। এটি ‘ফায়ারওয়াল’ নামে পরিচিত। এএফডি বলছে, এই নীতি গণতান্ত্রিক নয়।

জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে এএফডির জাতীয় পর্যায়ের সহ-নেতা টিনো ক্রুপালা বলেন, “রাজনীতির অর্থই হলো সমঝোতা।” স্যাক্সনি-আনহল্টে “মধ্য-ডানপন্থী রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা” প্রতিষ্ঠার সুযোগ করে দিতে তিনি সিডিইউর আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই “বিপর্যয়কর নির্বাচনী ফল” থেকে কী শিক্ষা নেওয়া উচিত, সিডিইউকে তা নিজেদেরই ভাবতে হবে।

জার্মান রেডিওকে ‘ফায়ারওয়াল’ নীতির প্রসঙ্গে তিনি বলেন, “দলীয় রাজনীতির খেলা সত্যিই অতীতের বিষয় হওয়া উচিত।”

রাজ্যটিতে এএফডির প্রধান প্রার্থী উলরিখ সিগমুন্ড বলেন, আইনসভায় এএফডি স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠতা গড়ে তুলতে পারলে তিনি স্যাক্সনি-আনহল্টের রাজ্য সরকারের প্রধান হওয়ার আশা করছেন। এ জন্য বিভিন্ন সংসদীয় দলের সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান।

জার্মানির এক রাজ্যে চলছে ভোট, জনমত জরিপে এগিয়ে উগ্র ডানপন্থী দলA voter casts their vote at a polling station, Germany, September 6, 2026–Reuters

‘ভোটারদের প্রতি অপমান’

এএফডির সঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে জার্মানির একমাত্র জনতুষ্টিবাদী বামপন্থী বিএসডব্লিউ। সোমবার দলটি ‘ফায়ারওয়াল’ নীতির সমালোচনায় ক্রুপালার সঙ্গে সুর মিলিয়েছে।

বিএসডব্লিউর মুখপাত্র সাহরা ভাগেনকনেখট বলেন, “স্যাক্সনি-আনহল্টে এএফডিকে ক্ষমতার বাইরে রাখতে অন্য মূলধারার দলগুলো যদি আরেকটি ‘ফায়ারওয়াল’ জোট গঠনের সামান্যতম চেষ্টাও করে, সেটি হবে ভোটারদের প্রতি অপমান।”

জার্মানির গোয়েন্দা সংস্থাগুলো এএফডিকে “উগ্রপন্থী” হিসেবে চিহ্নিত করেছে। এর ফলে দেশের সবচেয়ে বড় বিরোধী দলের ওপর নজরদারি বাড়ানোর সুযোগ পেয়েছে সংস্থাগুলো। এএফডি এই তকমা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।

স্যাক্সনি-আনহল্ট তুলনামূলকভাবে ছোট একটি রাজ্য এবং সাবেক কমিউনিস্ট পূর্ব জার্মানির অন্যতম দরিদ্র অঞ্চল। তবে এএফডির জাতীয় পর্যায়ের অপর সহ-নেতা অ্যালিস ভাইডেল রোববারের ফলাফলকে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ২০২৯ সালে অনুষ্ঠেয় পরবর্তী জাতীয় নির্বাচনে তার দল অন্তত ৪০ শতাংশ ভোট পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

‘খুবই, খুবই উদ্বেগজনক সংকেত’

নির্বাচনের ফল নিয়ে প্রথম আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় ফ্রান্সের অর্থমন্ত্রী রোলাঁ লেস্ক্যুর আরটিএল রেডিওকে বলেন, এটি “খুবই, খুবই উদ্বেগজনক সংকেত”।

তিনি বলেন, “এটি দেখাচ্ছে যে বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে পড়া জনতুষ্টিবাদী ঢেউয়ের মুখে আমরা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন এবং আমাদের অবশ্যই এর প্রতিরোধ করতে হবে।”

ফ্রান্সে আগামী বছর জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনীতিক মেরিন লা পেন প্রেসিডেন্ট হতে পারেন।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কিও রোববার স্যাক্সনি-আনহল্টের ফলকে “খুবই উদ্বেগজনক সংকেত” বলে বর্ণনা করেছেন।

বিষয়: জার্মানজার্মানিইউক্রেনরাশিয়ানির্বাচনপার্লামেন্টভোটারইউরোপডানপন্থীফলাফল
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।