
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছর শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো আজ বুধবার অসলোতে অনুষ্ঠেয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকছেন না।
নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক ও পুরস্কার দেওয়া প্রতিষ্ঠানের স্থায়ী সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন আজই এ তথ্য জানিয়েছেন। তিনি কারণ হিসেবে জানান, মাচাদোর বর্তমান অবস্থান অজানা।
৫৮ বছর বয়সী মাচাদোর উপর ভেনেজুয়েলার কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত এক দশকের পুরনো ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে এবং তিনি এক বছরেরও বেশি সময় ধরে আত্মগোপনে আছেন।
ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকারের আরোপ করা এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে নরওয়েতে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে মাচাদো এ পুরস্কার গ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তিনি এক বছরের বেশি সময় ধরে ভেনেজুয়েলায় আত্মগোপনে রয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নরওয়ের রাজা হ্যারল্ড, রানি সোনজা এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ারের মতো লাতিন আমেরিকার নেতারা উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানটি আজ স্থানীয় সময় বেলা একটায় শুরু হওয়ার কথা রয়েছে।
হার্পভিকেন সংবাদমাধ্যম এনআরকে-কে বলেন, “দুর্ভাগ্যবশত, মাচাদো নরওয়েতে নেই। বেলা একটায় অনুষ্ঠান শুরু হলেও অসলো সিটি হলের মঞ্চে তিনি উপস্থিত থাকবেন না”। নোবেল ইনস্টিটিউট এ বিষয়ে আর কোন মন্তব্য করবে না বলে জানিয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প