Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এপ্রিলে ৪৪টি মবের ঘটনায় নিহত ২২: এইচআরএসএস

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৮: ১৬
এপ্রিলে ৪৪টি মবের ঘটনায় নিহত ২২: এইচআরএসএস

চলতি বছরের এপ্রিলে সারা দেশে মব সহিংসতায় ২২ জন নিহত হয়েছেন। এ ছাড়া রাজনেতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ৬ জন নিহত এবং ৫৩৩ জনের বেশি বিভিন্ন দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি–এইচআরএসএস’।

এইচআরএসএস-এর ২০২৬ সালের এপ্রিল মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতা, মব জাস্টিস এবং মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের সংবেদনশীল চিত্র ফুটে উঠেছে।

প্রতিবেদন মতে, এপ্রিল মাসে দেশে ৯৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৬ জন নিহত এবং ৫৩৩ জন আহত হয়েছেন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই ৪ জন নিহত ও ২৪৭ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, গণপিটুনি বা মব সহিংসতার ৪৪টি ঘটনায় ২২ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন, যা জননিরাপত্তার ক্ষেত্রে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

Advertisement
Advertisement
Advertisement

এ মাসে সাংবাদিক নির্যাতনের ঘটনা ছিল ব্যাপক। ৪০টি ঘটনায় ৭৫ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এ ছাড়া মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ১৪টি ঘটনায় ২৩ জনকে আটক করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাজনৈতিক দলের সমালোচনা করায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর অধীনে ৭টি মামলায় ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে ২৯৪ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার ৬৮ জন এবং পারিবারিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৬৪ জন নারী। অন্যদিকে ১৯১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে প্রাণ হারিয়েছে ৫৭ জন এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৩৪ জন শিশু।

সীমান্তে বিএসএফ ও খাসিয়াদের হামলায় ৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং বিএসএফ কর্তৃক আরও ৮ জন আটকের ঘটনা ঘটেছে। এ ছাড়া মিয়ানমার সীমান্তে সহিংসতার জেরে ১৮ জনকে আটক করা হয়েছে এবং ল্যান্ডমাইন বিস্ফোরণে ২ জন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন।

শ্রমিক অধিকার লঙ্ঘনের ঘটনায় এ মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৬৪ জন এবং বিভিন্ন নির্যাতনে ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গৃহকর্মী নির্যাতনের ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে, যা শ্রমজীবী মানুষের নিরাপত্তাহীনতাকে স্পষ্ট করে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৮টি হামলার ঘটনায় ১৩ জন আহত হয়েছেন এবং কুষ্টিয়ায় একটি মাজার হামলার ঘটনায় ১ জন পীর নিহত হয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন কারাগারে এ মাসে ৫ জন কয়েদির মৃত্যু হয়েছে, যা সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির অবনতিকেই নির্দেশ করে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসা ও সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে হয়রানি মানবাধিকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি সরকারকে মানবাধিকার রক্ষায় আরও দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিষয়: সহিংসতানিহতবিএসএফগণপিটুনিসীমান্তসীমান্ত হত্যাখাসিয়ারাজনৈতিক দলমবশ্রমিক
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।