Advertisement Banner

প্রথমবার ভোট দিয়ে আমির হামজা বললেন, ঈদের মতো লাগছে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
প্রথমবার ভোট দিয়ে আমির হামজা বললেন, ঈদের মতো লাগছে
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, অনেক দিন পর ভোট দিতে পেরে তার ঈদের মতো আনন্দ লাগছে। জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শহরের কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ঈদের আনন্দ নিয়ে নির্বাচন হবে, ইনশাআল্লাহ। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে এই প্রত্যাশা করছি। জনগণের রায় আমরা মেনে নেব।’’

আমির হামজা জানান, সদর আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্র রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে তাদের এজেন্ট রয়েছে। তিনি বলেন, ‘‘আমি সব কেন্দ্রে যাওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত নির্বাচন সংঘাতমুক্ত দেখছি। প্রশাসন নিরপেক্ষ রয়েছে। তবে রাতের বেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা উল্লেখ করে এই জামায়াত নেতা বলেন, সেগুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে।’’

দেশের বিভিন্ন জেলায় জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে টাকা ও লিফলেট বিতরণের অভিযোগ প্রসঙ্গে আমির হামজা বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও দেখেছেন। তবে তার দাবি, জামায়াত টাকা দিয়ে ভোট কেনে এটা বিশ্বাস করে না। এগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি আরও বলেন, কোনো দলের পক্ষ থেকেই যেন টাকা ছড়ানো না হয়, সেটিই তারা চান।’’

এ আসনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের এই প্রার্থী।

সম্পর্কিত