
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
স্থানীয় সময় শুক্রবার ডব্লিউএইচও জানায়, গত ২৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার পর রাজশাহীতে এক রোগীর মৃত্যু হয়। পরে তার নমুনা পরীক্ষায় নিপাহ ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তারা।
বাংলাদেশে শনাক্তের এই খবরের প্রকাশের আগে ভারতের পশ্চিমবঙ্গে এই ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া যায়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গে প্রাদুর্ভাবের পর চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে উদ্বেগ বাড়ায় বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে। তবে বর্তমান তথ্যের ভিত্তিতে ডব্লিউএইচও কোনো ভ্রমণ বা বাণিজ্য নিষেধাজ্ঞার সুপারিশ করেনি।
ঝুঁকি মূল্যায়নে ডব্লিউএইচও বলেছে, নিপাহ ভাইরাসে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সামগ্রিক জনস্বাস্থ্য ঝুঁকি কম। আন্তর্জাতিকভাবে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও কম বলে সংস্থাটি উল্লেখ করেছে।
তাছাড়া আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অতিরিক্ত ৩৫ জনের পরীক্ষা করা হয়েছে, তবে নতুন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি।
২০০১ সাল থেকে বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ৩৪৮টি নিপাহ ভাইরাস সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর প্রায় অর্ধেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিরা কাঁচা খেজুরের রস পান করেছিলেন বলে তথ্য পাওয়া গেছে। সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিল-এই মৌসুমে খেজুরের রস সংগ্রহ ও পান করার সময় প্রাদুর্ভাব বেশি দেখা যায়।
বিশেষজ্ঞদের মতে, নিপাহ ভাইরাস অত্যন্ত মারাত্মক। এতে মৃত্যুর হার প্রায় ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিকভাবে জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি এবং গলাব্যথার মতো উপসর্গ দেখা যায়।
পরবর্তীতে কিছু রোগীর ক্ষেত্রে তন্দ্রাচ্ছন্নতা, আচরণগত অসংলগ্নতা, নিউমোনিয়া এবং এমনকি এনসেফালাইটিস—অর্থাৎ মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে, যা প্রাণঘাতী হতে পারে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এখন পর্যন্ত নিপাহ ভাইরাসের জন্য কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই। তবে ভাইরোলজিস্টরা জানিয়েছেন, এই ভাইরাসের বিরুদ্ধে বেশ কয়েকটি টিকা নিয়ে গবেষণা চলছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প