Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্স যাচ্ছেন রাসিক প্রশাসকসহ ১১ জন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৮: ৫৪
সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্স যাচ্ছেন রাসিক প্রশাসকসহ ১১ জন

সড়কবাতি বিষয়ক আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণের উদ্দেশ্যে ১১ দিনের ফ্রান্স সফরে যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এই সফরে তার সঙ্গে যাচ্ছেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটসহ মোট ১১ জনের একটি প্রতিনিধি দল। ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ১১ দিন তারা ফ্রান্সে অবস্থান করবেন।

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়ে অনুমতি চেয়ে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। চিঠিতে উল্লেখ করা হয়, ‘সিগনিফাই বাংলাদেশ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে রাসিকের প্রশাসক ও প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা ফ্রান্স সফর করবেন।

চিঠিতে আরও বলা হয়, প্রতিনিধি দলটি সিগনিফাই ফ্রান্সের ‘আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন’ (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। সেখানে সড়কবাতির নতুন ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির ওপর কারিগরি জ্ঞান অর্জন করবেন তারা।

এই ভ্রমণের যাবতীয় ব্যয়ভার সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বহন করবে বলে চিঠিতে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়ে জানতে চাইলে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, “আমরা ফ্রান্সে তৈরি সড়কবাতি বাংলাদেশে সরবরাহ করি। আমাদের ডিলাররা বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে এসব বাতি বিক্রি করে। রাজশাহী সিটি করপোরেশন হয়তো আমাদের কোনো ডিলারের কাছ থেকে সড়কবাতি কিনছে। সাধারণত কোনো ক্রেতা ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে দেখার জন্য তাদের ফ্রান্সে নিয়ে যাওয়া হয়।”

তবে রাসিক ঠিক কোন ডিলারের মাধ্যমে সড়কবাতি কিনছে–তা নিশ্চিত করতে পারেননি সিগনিফাই বাংলাদেশের এই ব্যবস্থাপক। তিনি জানান, তাদের ৩-৪ জন ডিলার রয়েছে। তবে বর্তমানে কার মাধ্যমে এই সরবরাহ চলছে–তা তার জানা নেই।

সফর প্রসঙ্গে জানতে চাইলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “আমি এই মুহূর্তে দলীয় কর্মসূচিতে ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলব।”

বিষয়টি নিয়ে কথা বলতে রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, “আমি এই মুহূর্তে কিছু বলতে পারব না। এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিন।”

পরবর্তীতে রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

বিষয়: ফ্রান্সস্থানীয় সরকাররাজশাহীরাসিকরাজশাহী সিটি করপোরেশনপ্রকৌশলী
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।