Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নেপালে বন্যা: নিহত ছাড়াল ৯৫৫, নিখোঁজ চার হাজারের বেশি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৬
নেপালে বন্যা: নিহত ছাড়াল ৯৫৫, নিখোঁজ চার হাজারের বেশি
নেপালের চিতওয়ানে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নারায়ণী নদী থেকে উদ্ধার করা মরদেহের পাশে দাঁড়িয়ে আছেন নেপাল সেনাবাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে নেপাল দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখনো ৪ হাজার ৪৭১ জন নিখোঁজ রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিব্বতে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সীমান্তের দুই পাশে বন্যায় নিশ্চিতভাবে জানা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে।

নেপালের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশজুড়ে ৩ হাজার ৯২৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৫৯২ জন বিদেশি।

নিখোঁজদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী। বন্যার পানির প্রবল স্রোতে এসব প্রকল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে নিখোঁজদের ছবি লাগাচ্ছে এক শিশু। ছবি : এএফপি
কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে নিখোঁজদের ছবি লাগাচ্ছে এক শিশু। ছবি : এএফপি

তবে কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীর সংখ্যা কমে সোমবার ৬৩৯ জনে দাঁড়িয়েছে। এর আগে এই সংখ্যা ছিল ৯৩৩ জন।

ঢাকা বিমানবন্দরে ফ্লাইওভার থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহতDhaka-airport--killed

নেপাল দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালের ৩ হাজার ৩৩৩ জন নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

সবচেয়ে বেশি নিখোঁজের তালিকায় রয়েছে নুয়াকোট জেলা। সেখানে ১ হাজার ১৫৮ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। পাশের রাসুয়া জেলায় নিখোঁজ রয়েছেন ৮৬৫ জন।

নিখোঁজদের মধ্যে সেনাবাহিনীর ৪৫ জন সদস্য, পুলিশের ৩৮ জন সদস্য এবং শুল্ক ও অভিবাসন বিভাগের ১৮ জন কর্মকর্তাও রয়েছেন।

প্রতিবেশী ভারতেও বন্যায় প্রাণহানির ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, নেপাল থেকে নদীপথে আসা ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এসব মরদেহ বন্যায় নিহতদের। তবে এখনো সরকারি মৃতের তালিকায় এই ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়নি।

বিষয়: নিহতনেপালনিখোঁজদুর্যোগতিব্বতবন্যা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।