
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলে এসে এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
হামলার শিকার এস এম শহীদুল্লাহ রনি প্রাইভেট কারে করে রাউজানে নিজ বাড়িতে যাচ্ছিলেন।চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ চরচাকে বলেন, “ওই ব্যক্তি নিজে গাড়ি চালিয়ে রাত ১টার দিকে রাউজানে বাড়িতে যাচ্ছিলেন। চারা বটতল এলাকায় মোটরসাইকেলে করে দুইজন এসে প্রথমে পাথর ছুঁড়ে প্রাইভেট কারের গতিরোধ করে এবং চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়।”
তারেক আজিজ বলেন, “শহীদুল্লাহ বলেছেন, ইটভাটা নিয়ে বিরোধের জেরে এ হামলা হতে পারে। তিনি এ বিষয়ে থানায় একটি মামলা করেছেন।”
মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ডাকাতি ও হত্যার উদ্দেশ্যে শহীদুল্লাহর গাড়িতে হামলা চালানো হয়েছে।
পুলিশ জানায়, শহীদুল্লাহ বর্তমানে ব্যবসায়ী হলেও একসময় তিনি বিজয় টিভি চট্টগ্রাম ব্যুরোতে কাজ করতেন। এ ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প