
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
চরচা প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় মাদক কারবারের আধিপত্যকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর দয়াগঞ্জের একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর মিন্টো রোডে ডিবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- ফরিদ বেপারি (২৩), মো. সবুজ (২২), আমজাদ হোসেন আলিফ ১৮ ও রিফাত হোসেন (১৯)।
শফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারের পর ফরিদ বেপারীর দেহ তল্লাশি করে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি স্টিলের ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। তার প্যান্টের সামনের পকেট থেকে ১৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। সবুজের দেহ তল্লাশি করে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল ও একটি স্টিলের ম্যাগজিন জব্দ করা হয়। এছাড়া, শাহাদাত হোসেন আলিফের নিকট থেকে একটি সুইচ গিয়ার চাকু ও রিফাত হোসেনের থেকে একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত ছুরি উদ্ধার করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। গত ৩০ আগস্ট স্বামীবাগ এলাকায় গোলাগুলি ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনার সিসিটিভি ফুটেজে তাদের ছবি প্রকাশ পাওয়ার পর তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তারা সবাই সন্ত্রাসী অটো সজলের অনুসারী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, “সিসি ক্যামরায় যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। অপরাধীদের ধরার ক্ষেত্রে কোনো পক্ষ, রাজনৈতিক দল বিবেচনা করা হবে না।”
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান চরচাকে বলেন, “পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। যেখানে ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা করা হয়েছে।”

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা