Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নক আউটে নাম লিখিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮: ৫৮
নক আউটে নাম লিখিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস

দেশটির নাম এক সময় ছিল জায়ার। ১৯৭৪ বিশ্বকাপে জায়ার নাম নিয়েই খেলেছিল তারা। জায়ার থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো নাম নেওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপ তাদের। মাঝখানে ব্যবধান ৫২ বছরের। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে এসে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। আজ ভোরে উজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব পেরিয়ে তারা পৌঁছে গেছে রাউন্ড অব ৩২–এ। ১৯৭৪ সালে জায়ার নামে গ্রুপের তিন ম্যাচেই হেরেছিল তারা।

Advertisement
Advertisement
Advertisement

৫২ বছর আগে যুগোস্লাভিয়ার কাছে ৯–০ গোলে হেরেছিল জায়ার। স্কটল্যান্ডের বিপক্ষে ২–০। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের ফ্রি কিকের সময় জায়ারের এক ডিফেন্ডার দৌড়ে এসে কিক মেরে বল উড়িয়ে দিয়ে হাসির পাত্র হয়েছিলেন। এতদিন কঙ্গো সাবেক জায়ার নামে বিশ্বকাপে ‘হাস্যকর’ সেই কাণ্ডের জন্যই বেশি পরিচিত ছিল। এবার পূর্বসূরিদের কলঙ্ক মেটানোর বড় একটা তৃপ্তি হয়তো কঙ্গোর বাড়তি প্রাপ্তি।

এবার প্রথম ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ১–১ গোলে আটকে দিয়ে আলোচনার জন্ম দিয়েছিল কঙ্গো। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মন্দ খেলেনি তারা। হারের ব্যবধান ১–০। আজ আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে অবশ্য শুরুতে ১–০ গোলে পিছিয়ে পড়েছিল। ৬৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর গা ঝাড়া দিয়ে উঠে দারুণ এক জয়ই তুলে নিয়েছে আফ্রিকার দেশটি।

ম্যাচের দশম মিনিটে এলদর শোমুরোদভের গোলে এগিয়ে গিয়েছিল উজবেকিস্তান। বিরতির পর ৬৮তম মিনিটে ইওয়ান উইসার পেনাল্টি গোলে সমতায় ফেরে ডিআর কঙ্গো। এরপর ৭৮ মিনিটে ফিস্তন মায়েলে আর যোগ করা সময়ে উইসার দ্বিতীয় গোলে বড় জয়ই পায় দলটি। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া উজবেকিস্তান তিন ম্যাচেই হেরে বিদায় নিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রাউন্ড অব ৩২–এ কঙ্গোর প্রতিপক্ষ ইংল্যান্ড।

বিষয়: ২০২৬ বিশ্বকাপফুটবলখেলাকঙ্গোউজবেকিস্তান
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক