Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৮: ৫৭
মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি

বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু করতে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

Advertisement
Advertisement
Advertisement

‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ শীর্ষক এই নির্দেশনার আওতায় পুরো প্রক্রিয়াটি এখন থেকে সম্পূর্ণ অনলাইনে ও সফটওয়্যারভিত্তিক পদ্ধতিতে সম্পন্ন হবে।

গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই উদ্যোগের ফলে শিক্ষকরা নির্ধারিত শূন্যপদের বিপরীতে অনলাইনে আবেদন করতে পারবেন এবং নির্দিষ্ট যোগ্যতা ও অগ্রাধিকারের ভিত্তিতে একটি স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় বদলির সুযোগ পাবেন।

নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম যোগদান কিংবা একবার বদলির পর নতুন কর্মস্থলে কমপক্ষে দুই বছর চাকরি সম্পন্ন না হলে কোনো শিক্ষক পুনরায় বদলির আবেদন করতে পারবেন না। একজন শিক্ষক তার পুরো চাকরি জীবনে সর্বোচ্চ তিনবার বদলি হতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

সাধারণত নিজ জেলার শূন্যপদের বিপরীতে আবেদনের নিয়ম থাকলেও, সেখানে পদ খালি না থাকলে নিজ বিভাগের অন্য জেলায় এবং বিশেষ পারিবারিক বা প্রশাসনিক কারণে অন্য জেলাতেও আবেদন করা যাবে। আবেদনকারীরা অনলাইনে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানের নাম পছন্দক্রমে উল্লেখ করতে পারবেন।

তবে একটি মাদরাসা থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলি হতে পারবেন এবং একই বিষয়ের একাধিক শিক্ষককে একযোগে বদলি করা যাবে না।

এনআইডিতে যুক্ত হচ্ছে মাদরাসা ও উচ্চতর শিক্ষার ডিগ্রিnid

একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন পড়লে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে চারটি মানদণ্ড- নারী আবেদনকারী, বর্তমান ও কাঙ্ক্ষিত কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং চাকরির জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করবে।

বদলির আবেদন থেকে শুরু করে চূড়ান্ত আদেশ পর্যন্ত সবকিছুই সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে, যা পরিচালনা করবে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বদলি করা শিক্ষকের ইনডেক্স নম্বর অনলাইনে নতুন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হওয়ায় তার এমপিও, জ্যেষ্ঠতা ও অন্যান্য আর্থিক সুবিধার ধারাবাহিকতা বজায় থাকবে।

বদলির আদেশ জারির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ১০ দিনের মধ্যে শিক্ষককে অবমুক্ত করতে হবে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান বাধ্যতামূলক হবে, যা অনলাইনে কর্তৃপক্ষকে জানাতে হবে। তবে সাময়িক বরখাস্ত, ফৌজদারি মামলা বা স্টপ পেমেন্ট আদেশপ্রাপ্ত শিক্ষকরা আবেদনের অযোগ্য হবেন।

এই নীতিমালা জারির ফলে ২০২৪ সালের ১৯ ডিসেম্বরের আগের বদলি নীতিমালাটি বাতিল করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ডিজিটাল ব্যবস্থা মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিনের বদলি জটিলতা দূর করার পাশাপাশি শূন্যপদ ব্যবস্থাপনা এবং শিক্ষকদের পারিবারিক ও পেশাগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বিষয়: কারিগরি ও মাদ্রাসা শিক্ষাসফটওয়্যারস্বয়ংক্রিয়মাদ্রাসাঅনলাইনশিক্ষক
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।