Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী কেইকো ফুজিমোরি কত ভোট পেয়ে বিজয়ী হলেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৫: ১৭
পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী কেইকো ফুজিমোরি কত ভোট পেয়ে বিজয়ী হলেন?

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী কেইকো ফুজিমোরিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচনবিষয়ক সর্বোচ্চ সংস্থা ন্যাশনাল জুরি অব ইলেকশনস (জেএনই)।

Advertisement
Advertisement
Advertisement

গত ৭ জুন অনুষ্ঠিত দ্বিতীয় দফার (রান-অফ) নির্বাচনে তার বামপন্থী প্রতিদ্বন্দ্বী ও কংগ্রেস সদস্য রবার্তো সানচেজকে অল্প ব্যবধানে পরাজিত করার কয়েক সপ্তাহ পর গতকাল শুক্রবার এ ঘোষণা আসে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সপ্তাহের শুরুতে ভোট গণনা শেষ হওয়ার পর ফুজিমোরি সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন। শুক্রবার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, তিনি ৯২ লাখ ২৩ হাজার ভোট পেয়েছেন, আর সানচেজ পেয়েছেন ৯১ লাখ ৭৩ হাজার ভোট। মাত্র ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন ফুজিমোরি।

Advertisement
Advertisement
Advertisement

ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফুজিমোরি লিখেছেন, “একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। দায়িত্ব, বিনয় এবং গভীর কর্তব্যবোধ নিয়ে আমরা এই দায়িত্ব গ্রহণ করছি। ক্ষমতা হস্তান্তরের প্রতিটি দিন হবে মানুষের কথা শোনা, সংলাপ চালিয়ে যাওয়া এবং নতুন সরকার পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ।”

কেইকো ফুজিমোরি জাপানি বংশোদ্ভূত সাবেক প্রেসিডেন্ট প্রয়াত আলবের্তো ফুজিমোরির মেয়ে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে আলবের্তো ফুজিমোরি কারাদণ্ড ভোগ করেছিলেন।

নির্বাচনী প্রচারণায় অপরাধ দমনের প্রতিশ্রুতি দেওয়া ফুজিমোরি ক্ষমতায় গিয়ে ‘দেশকে ঐক্যবদ্ধ করার’ অঙ্গীকার করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে পেরু রাজনৈতিক অস্থিরতা ও স্থবির অর্থনীতির চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

এপ্রিলের সাধারণ নির্বাচনে রেকর্ড ৩৫ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে ফুজিমোরি ও সানচেজ দ্বিতীয় দফার নির্বাচনে ওঠেন।

তবে এপ্রিলের নির্বাচনে ব্যালটপত্র বিতরণে বিলম্ব এবং উভয় দফার ভোটের দীর্ঘ গণনা প্রক্রিয়া নির্বাচনকে বিতর্কিত করে তোলে। বিভিন্ন রাজনৈতিক পক্ষ এ নিয়ে আপত্তি তোলে।

গ্রামীণ ও আদিবাসী ভোটারদের সমর্থন পাওয়া সানচেজ ভোট গণনায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুললেও, এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

তবে তিনি নির্বাচনী প্রক্রিয়ায় আনা একটি পরিবর্তনের সমালোচনা করেন। নতুন নীতিমালার ফলে বিদেশে প্রদত্ত ভোটের ফল ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও পাঠানোর বাধ্যবাধকতা শিথিল করা হয়, যা তিনি প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন।

বিষয়: প্রেসিডেন্টনির্বাচনদক্ষিণ আমেরিকাপেরু
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।