চরচা প্রতিবেদক

রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে বেলা ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আশিক টাওয়ারের সাততলায় আগুন লাগার খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রথম ইউনিট ১টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আনোয়ারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আশিক টাওয়ারের সাততলায় আগুন লাগার খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রথম ইউনিট ১টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু কর