Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রোববার থেকে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২১: ৫০
রোববার থেকে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুরে শাহবাগে বিক্ষোভকালে পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপের পরই তারা এমন সিদ্ধান্ত জানান।

Advertisement
Advertisement
Advertisement

শিক্ষকরা দীর্ঘদিন ধরে ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। শনিবার সকাল ৯টায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দুপুরের দিকে শাহবাগে গিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষক ও পুলিশ আহত হন।

আন্দোলনরত শিক্ষকেরা বলেন, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন, কিন্তু হঠাৎ করেই পুলিশ তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ–পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, শিক্ষকদের আগে থেকেই বলা হয়েছিল, তারা যেন নিরাপত্তা বেষ্টনীর ভেতরে থাকেন। কিন্তু কিছু শিক্ষক ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নেয়।

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষকেরা জানান, সরকারের অবহেলা ও হামলার প্রতিবাদে তারা রোববার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘‘শিক্ষকদের আন্দোলনের কারণে বিদ্যালয়ে পাঠদান বন্ধ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে এক ধাপে ১০ম গ্রেডে উন্নীত করার দাবি যৌক্তিক নয়।’’

শিক্ষকেরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

বিষয়: শিক্ষকপ্রাথমিক বিদ্যালয়পুলিশপ্রতিবাদ
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।