Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এক বিশ্বকাপের তিন উদ্বোধনী অনুষ্ঠান!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ২৩: ০৬
এক বিশ্বকাপের তিন উদ্বোধনী অনুষ্ঠান!

বিশ্বকাপ আয়োজিত হচ্ছে তিনটি দেশে। ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম। সে কারণে এবারই প্রথম তিনটি উদ্বোধনী অনুষ্ঠান দেখবে বিশ্ববাসী। আয়োজক তিন দেশ আলাদা আলাদাভাবে আয়োজন করবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোতে মেক্সিকো সিটি, কানাডায় টরন্টো ও যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলস। তবে এই তিন উদ্বোধনী অনুষ্ঠান হবে তিনটি ভিন্ন সময়ে।

Advertisement
Advertisement
Advertisement

মেক্সিকোর বিখ্যাত অ্যাজটেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অন্যতম স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এর ৯০ মিনিট আগে শুরু হবে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো সিটির আয়োজনটি হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে। টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় আরেক স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। এই ম্যাচ দিয়েই কানাডায় পর্দা উঠবে বিশ্বকাপের।

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বাংলাদেশের দর্শকদের অপেক্ষায় থাকতে হবে শনিবার ভোর পর্যন্ত। শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। তার আগে ভোর সাড়ে পাঁচটায় সেখানে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

Advertisement
Advertisement
Advertisement
‘বড়লোকের’ বিশ্বকাপে এবার যা কিছু নতুন2026-05-05T175055Z_2_LYNXMPEM4418P_RTROPTP_4_SOCCER-WORLDCUP-NEW-YORK-1200x800

বিশ্বকাপের ২৩তম আসর এটি। যৌথ আয়োজন এই প্রথম নয়। ২৪ বছর আগে ২০০২ বিশ্বকাপ প্রথমবারের মতো যৌথভাবে আয়োজন করেছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। এশিয়া মহাদেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপও সেটি। তবে সেবার উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল শুধুমাত্র সিউলে। তিন আয়োজক দেশে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান—এমন কিছু এবারই প্রথম। অবশ্য এবার অনেক নতুন কিছুই ঘটতে দেখা যাবে বিশ্বকাপের আয়োজনে।

বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানের বাড়বাড়ন্ত আগে সেভাবে দেখা যায়নি। বিশেষ করে ২০১০ বিশ্বকাপের আগে তো নয়ই। ১৯৯৪ বিশ্বকাপে অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রয়াত সংগীত শিল্পী ডায়ানা রসের পেনাল্টি কিকটি স্মরণীয় হয়ে আছে। তবে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনীতে কলম্বিয়ান শিল্পী শাকিরা মাতিয়ে দিয়েছিলেন। এখনো পর্যন্ত বিশ্বকাপের সেরা উদ্বোধনী পারফরম্যান্স ছিল সেটিই। এবারের বিশ্বকাপেও শাকিরা আছেন।

উদ্বোধনী অনুষ্ঠান আলাদা তিনটি শহরে হলেও ভাবনাটা একই। আয়োজক তিন দেশের সংস্কৃতি তুলে ধরা হবে অনুষ্ঠানে। মেক্সিকোর অনুষ্ঠানে আদিবাসী শিল্পী, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী কাগজের শিল্প ‘পাপেল পিকাডো’র মাধ্যমে মেক্সিকোর সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে। সেখানে এবার বিশ্বকাপে অফিশিয়াল গান ‘ডাই ডাই’ (লেটস গো) গাইবেন শাকিরা, সঙ্গে থাকবেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়।

সহ–আয়োজক হিসেবে এই প্রথম হলেও এ নিয়ে মেক্সিকো তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হয়েছে। অ্যাজটেকা স্টেডিয়াম এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী। ওই দুই বিশ্বকাপের ফাইনালও হয়েছে অ্যাজটেকায়।

পাশাপাশি এবার বিশ্বকাপে অফিশিয়াল অ্যালবামে থাকা শিল্পীদের এই অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে। তাঁদের মধ্যে আছেন আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস এবং মানা। দক্ষিণ আফ্রিকান গায়ক ও গীতিকার টাইলাও মেক্সিকো সিটির অনুষ্ঠানে অংশ নেবেন।

বিশ্বকাপ নিয়ে আগ্রহ এত কম কেন?Triando

সহ–আয়োজক হিসেবে এই প্রথম হলেও এ নিয়ে মেক্সিকো তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হয়েছে। অ্যাজটেকা স্টেডিয়াম এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী। ওই দুই বিশ্বকাপের ফাইনালও হয়েছে অ্যাজটেকায়। ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ–গৌরবের সাক্ষী এই ঐতিহাসিক স্টেডিয়াম।

আরও অনেক কিছুর সাক্ষী এই অ্যাজটেকা। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাত্র ৫ মিনিটের ব্যবধানে হয়েছিল দুটি ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোল আর শতাব্দীর সেরা গোলটি। আরেকটি ম্যাচের কথা না বললেই নয়। ১৯৭০ এর বিশ্বকাপের সেমিফাইনালে এই মাঠেই হয় ‘গেম অব দ্য সেঞ্চুরি’ ইতালি-পশ্চিম জার্মানি ম্যাচ, যে ম্যাচে ৯০ মিনিটে ১-১ গোলে সমতার পর ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে গোল হয় পাঁচটি। সেদিন জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের ঘাড়ের হাড় সরে হয়ে যাওয়ার পরও তিনি শেষ পর্যন্ত ম্যাচ খেলেছিলেন গলার সাথে হাত ঝুলিয়ে। এখনো পর্যন্ত বিশ্বকাপের ১৯টি ম্যাচ হয়েছে এই স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপের ৫টি ম্যাচ হবে এই অ্যাজটেকায়।

বিষয়: ফিফা বিশ্বকাপ ২০২৬কানাডামেক্সিকোফিফাযুক্তরাষ্ট্র
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প