Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ১৯
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে সামরিক শাসন জারির মাধ্যমে রাষ্ট্রীয় বিদ্রোহ সংগঠিত করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিউলের একটি আদালত। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় বিচারক জি গুই-ইয়ন ইউনকে বিদ্রোহী নেতা হিসেবে অভিহিত করে বলেন, তার এই পদক্ষেপ দেশটির গণতন্ত্রের মৌলিক ক্ষতি করেছে।

Advertisement
Advertisement
Advertisement

৩ ডিসেম্বর ২০২৪ তারিখে এক আকস্মিক ঘোষণায় ইউন দেশে সামরিক আইন জারি করেন এবং ন্যাশনাল অ্যাসেম্বলি অবরুদ্ধ করতে সেনা মোতায়েন করেন। যদিও তিনি দাবি করেছিলেন, এটি ‘রাষ্ট্রবিরোধী’ শক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য ছিল, কিন্তু প্রকৃতপক্ষে বিরোধী দলের রাজনৈতিক চাপ এবং তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতেই তিনি এই পথ বেছে নিয়েছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। পরবর্তীতে আইনপ্রণেতাদের বাধার মুখে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিনি এই আদেশ প্রত্যাহার করতে বাধ্য হন।

বিবিসি’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রসিকিউটররা ইউনের মৃত্যুদণ্ড দাবি করলেও আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই রায়ের প্রতিক্রিয়ায় বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অসন্তোষ প্রকাশ করে একে ন্যায়বিচারের অবমাননা বলে অভিহিত করেছে।

অন্যদিকে, ইউনের আইনজীবীরা এই রায়কে পূর্ব-পরিকল্পিত চিত্রনাট্য বলে দাবি করেছেন। রায় ঘোষণার সময় আদালতের বাইরে ইউনের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান এবং ব্যাপক পুলিশি মোতায়েন দক্ষিণ কোরিয়ার গভীর রাজনৈতিক মেরুকরণকে স্পষ্ট করে তোলে।

Advertisement
Advertisement
Advertisement

এই বিদ্রোহে সংশ্লিষ্টতার দায়ে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সু-কে ২৩ বছর এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় ১৯৯৭ সালের পর কোনো মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ায় ইউনের সাজা কার্যত যাবজ্জীবনই থাকছে। তবে দেশটির রাজনৈতিক ইতিহাসে সাবেক প্রেসিডেন্টদের জেল খাটার পর দ্রুত ক্ষমা পাওয়ার নজির থাকায় ইউনের ক্ষেত্রেও তেমন কিছু ঘটে কি না, তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। কোনো পক্ষ আপিল করলে মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে যাবে।

বিষয়: আন্তর্জাতিকদক্ষিণ কোরিয়াকারাদণ্ডপ্রেসিডেন্টযাবজ্জীবন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।