
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের বাঁশখালীতে নেশার টাকার জন্য মাকে মারধর এবং বাড়িঘর ভাংচুরের ঘটনায় এক তরুণকে আটকের পর ৯ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মুলকির চর এলাকার বাসিন্দা মো. শহীদুল্লাহ (১৯) নেশার টাকার জন্য প্রায়ই তার বাড়ির বিভিন্ন আসবাব ভাংচুর করতো এবং তার মাকে মারধর করতো। তার কার্যক্রমে পরিবারের সদস্যরা এবং স্থানীয় লোকজন অতিষ্ঠ ছিল।
মায়ের অভিযোগ পেয়ে স্থানীয় লোকজন শহীদুল্লাহকে আটক করে এবং রোববার রাতে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকনের কার্যালয়ে নিয়ে যায়।
অভিযুক্তের মায়ের বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহীদুল্লাহ্কে ৯ মাসের কারাদণ্ড দেন।
সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, “তার মা অভিযোগ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে যান। পরে তিনি আমাদের কাছেও অভিযোগ নিয়ে আসেন। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।”
ভ্রাম্যমান আদালতের কাছে অভিযুক্তের মা নিজে উপস্থিত হয়ে ছেলের অপরাধের বিবরণ দেন। তিনি জানান, নেশার টাকা জোগাড় করতে তার ছেলে নিয়মিত মোবাইল ফোন চুরি করত এবং মাকে মারধর করতো।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প