Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তিন দফা দাবিতে ইসির সামনে ছাত্রদল, নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৩: ৫০
তিন দফা দাবিতে ইসির সামনে ছাত্রদল, নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার

একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তার এবং পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন দফা দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের ভেতরে ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে ইসি।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের এই কর্মসূচি চলাকালে এমন চিত্র দেখা যায়।

নির্বাচন ভবনের সামনে ও আশপাশের এলাকায় শত শত ছাত্রদল নেতাকর্মী অবস্থান নেয়। তারা ইসির নিরাপত্তা বেষ্টনীর বাইরে সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম।

কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করেছে ইসি। পুলিশের পাশাপাশি নৌবাহিনী, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নির্বাচন ভবনের সামনে রায়ট কার ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং আরও কয়েকটি বিষয়সহ মোট তিন দফা দাবিতে এই ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে।

ছাত্রদলের আজকের অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে, পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটির সমাধান করতে হবে।

চবিতে মুখোমুখি ছাত্রশিবির-ছাত্রদল, পাল্টাপাল্টি স্লোগানChittagong university

দ্বিতীয় ইস্যু হলো, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হঠকারী-অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

তৃতীয় ইস্যু হলো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসি যে সিদ্ধান্ত নিয়েছিল, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এসব বিতর্কিত ও নজিরবিহীন সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রদল এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “আজকের মূল ইস্যু হচ্ছে, আমরা দেখলাম ব্যালট পেপার নিয়ে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব বিস্তার করে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। আর যারা এখানে (ইসি) বসে আছে, অবশ্যই তাদের প্রত্যক্ষ ইন্ধনে ও প্রত্যক্ষ মদদে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। যদিও তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি।”

রাকিবুল আরও বলেন, “শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন এবং হল নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের মতো আবারও আমাদের এখানে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এক্ষেত্রেও তারা (ইসি) ভূমিকা পালন করেছে।”

এসব কর্মকাণ্ড বিশেষ একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ইচ্ছার প্রতিফলন বলে অভিযোগ করেন ছাত্রদলের এই নেতা।

বিষয়: বিএনপিনিরাপত্তানির্বাচনছাত্রদলপোস্টাল ব্যালটনির্বাচন কমিশনইসি
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।