
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

নতুন একটি তাপপ্রবাহ আঘাত হানার আগেই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে গতকাল সোমবারের তুলনামূলক অনুকূল আবহাওয়ার সুযোগ কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন ফ্রান্স ও স্পেনের দমকলকর্মীরা।
পশ্চিম ইউরোপে তীব্র গরম ও শুষ্ক গ্রীষ্মের মধ্যে চলতি সপ্তাহের শেষ দিকে দুই দেশেই আরেকটি তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন তারা।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ফ্রান্সে ছুটিতে থাকা পর্যটক ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় ২ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আর প্রতিবেশী স্পেনে প্রায় ১ লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে চলে যেতে বা আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।
বোর্দো সফরে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন। তিনি সতর্ক করে বলেন, সামনের কয়েক সপ্তাহও কঠিন হবে।
তিনি বলেন, “আমাদের ধৈর্য ধরে লড়ে যেতে হবে। আমরা একসঙ্গে এই লড়াইয়ে জয়ী হবো। পুরো জাতি আপনাদের পাশে আছে।”
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জানান, দেশটি ইতিহাসের নজিরবিহীন দাবানল মৌসুম পার করছে। এরইমধ্যে আগুনে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ ২০২২ সালের আগের রেকর্ডও ছাড়িয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, “দাবানলের বিরুদ্ধে লড়াই শুরু হয় প্রতিরোধের মাধ্যমে। প্রতি ১০টি আগুনের ঘটনার মধ্যে ৯টিই মানুষের কারণে ঘটে এবং বেশির ভাগই অসাবধানতার ফল—যেমন ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ, বারবিকিউ কিংবা যথাযথ সতর্কতা ছাড়া পরিচালিত কোনো কাজ।”
স্পেনের পূর্বাঞ্চলীয় কাস্তেয়োন প্রদেশের ভাল দ’উইক্সো এলাকায় পরিস্থিতি আরও জটিল। সেখানে স্পেনের গৃহযুদ্ধের সময়কার অবিস্ফোরিত গোলাবারুদ মাটির নিচে রয়ে গেছে। আগুন ওই এলাকায় পৌঁছালে সেগুলো বিস্ফোরিত হচ্ছে বলে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম টিভিইকে জানিয়েছেন ভ্যালেন্সিয়া আঞ্চলিক সরকারের ফায়ার সার্ভিস প্রধান চেভি বোলুমার।
গত সপ্তাহে আটলান্টিক উপকূলের কাছে শুরু হওয়া ফ্রান্সের দাবানল বোর্দো শহরের মূল মহানগর এলাকায় প্রবেশপথ থেকে মাত্র ১৫ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে গেছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে অন্তত ৮০ জন দমকলকর্মী আহত হয়েছেন।
এদিকে স্পেনের দাবানল নিয়ন্ত্রণে তুরস্ক, ইতালি ও গ্রিস থেকে পাঠানো অগ্নিনির্বাপক বিমান এবং পর্তুগালের একটি বিশেষ অগ্নিনির্বাপক দল যোগ দিয়েছে।
অন্যদিকে প্যারিসের অনুরোধে সুইজারল্যান্ড দুটি সুপার পুমা হেলিকপ্টার ও সেগুলোর ক্রুসহ ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তা দিচ্ছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প