Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অদম্য ইরান বেলজিয়ামকে দেখাল দুর্ভেদ্য প্রতিরক্ষা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৩: ৪৭
অদম্য ইরান বেলজিয়ামকে দেখাল দুর্ভেদ্য প্রতিরক্ষা

নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও দমে না গিয়ে ইরান মাঠ ছেড়েছে ড্র নিয়ে। প্রথম ম্যাচের আগে মাঠের বাইরের আরও প্রতিকূল পরিস্থিতি পেছনে ফেলে এক পয়েন্ট অর্জন করেছিল দলটি। ফলে টিকে আছে পরের রাউন্ডে যাওয়ার আশা। স্কোয়াডের কয়েকজনের ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে অদ্ভুতুড়ে ভ্রমণ জটিলতায় অনেক দলই হয়ত মানসিকভাবে ভেঙে পড়ত। তবে ইরান লড়ে যাচ্ছে, ঠিক যেন দেশটির বৈশ্বিক রাজনীতিতে মাথা উঁচু করে লড়াইয়ের মত করেই।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বকাপের বেশ আগেই অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্র ঘোষণা করে, ইরান দলকে তারা নিজেদের দেশে থাকতে দেবে না। অর্থাৎ, ম্যাচের আগে মার্কিন মুল্লুকে যাওয়ার সুযোগ পাবে না তারা। ৪৮ দলের বিশ্বকাপের একমাত্র দেশ হিসেবে ইরানকে তাই তাদের ম্যাচ শুরুর খানিক আগে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে হচ্ছে।

এখানেই শেষ নয়। ম্যাচ শেষে বিশ্রাম না নিয়েই ইরান দলকে ছুটতে হচ্ছে মেক্সিকোতে, যেখানে সরিয়ে নেওয়া হয়েছে তাদের বেজ ক্যাম্প। যেখানে একটি শহরে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সব দলেরই এক-দুইদিন সময় লাগছে, সেখানে ইরান শুধু ৯০ মিনিট খেলার জন্যই যেতে পারছে যুক্তরাষ্ট্রে।

আর দুর্ভাগ্যজনকভাবে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই সেখানেই। আর তাই রাউন্ড অব ৩২-এ তে জায়গা করে নেওয়ার মাঠের লড়াইয়ের সঙ্গে তাদের মুখোমুখি হতে হচ্ছে দীর্ঘ বিমানযাত্রার। দেশটির অসংখ্য ভক্ত ভিসা ও ভ্রমণসংক্রান্ত জটিলতায় মাঠে থেকে দলকে সমর্থন দিতে পারছেন না।

Advertisement
Advertisement
Advertisement

ফলে প্রতিটি ম্যাচের আগে দীর্ঘ বিমানযাত্রা করে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে, ম্যাচ শেষেই আবার ফিরতে হচ্ছে মেক্সিকোতে। শুধু তাই নয়, স্কোয়াডের কয়েকজন খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফরাও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

কিন্তু দলটার নাম যে ইরান! যে দেশ যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ময়দানে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছে, তাদের তো এত সহজে হার মানার কথা নয়। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের পর ডে ব্রুইনা-কোর্তোয়া-লুকাকুদের বেলজিয়ামকেও গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ইরান। বেলজিয়ামের বিপক্ষে ইরান দেখিয়েছে তাদের ‘প্রতিরক্ষা ব্যবস্থা’ কতটা মজবুত।

এ ম্যাচে গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়ান গোলকিপার আলীরেজা বেইরানভান্দ। একের পর এক অবিশ্বাস্য সব সেভে তিনি হতাশ করেন ফিফা র‍্যাঙ্কিংয়ের নয় নম্বর স্থানে থাকা বেলজিয়ামকে। ম্যাচে সাতটি সেভ করেন তিনি।

দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ইরান তাই বাঁচিয়ে রেখেছে পরের রাউন্ডে যাওয়ার আশা। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ২৭ জুন তাদের প্রতিপক্ষ মিশর। সে ম্যাচে জয়ের জন্যই খেলবে ইরান।

তবে আপাতত নিজেদের নিয়ে গর্ব করতেই পারে ইরান। বিশেষ করে বেলজিয়াম ম্যাচের পর। যেভাবে সব বাঁধা পেরিয়ে তারা সামর্থ্যের শেষটুকু দিয়ে লড়ে যাচ্ছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার।

বিষয়: বেলজিয়াম২০২৬ বিশ্বকাপফিফা বিশ্বকাপ ২০২৬ইরানফিফা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।