সিলেট প্রতিনিধি

সিলেটে চার বছরের মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জাকির হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের নিজ বাড়ি থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাকির নিহত শিশুর প্রতিবেশী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজের দুদিন পর শুক্রবার বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে হত্যাকাণ্ডের তথ্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে জাকির হোসেন ধর্ষণচেষ্টা ও হত্যার কথা স্বীকার করেন।
নিহত শিশু স্থানীয় দিনমজুর রাইসুল হকের মেয়ে।
জাকিরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সোমবার মধ্যরাত পর্যন্ত জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এসময় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র