Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজধানীতে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৫

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৯: ৪৯
রাজধানীতে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৫

রাজধানীর গুলশানে চুরির অভিযোগে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে শরীরে ঠান্ডা পানি ঢেলে লাঞ্ছিতের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার গ্রেপ্তারদের মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে শারীরিক হেনস্তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, শীতের সকালে প্রচন্ড ঠান্ডায় এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শরীরে ঠান্ডা পানি ঢালা হচ্ছে।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে এ ঘটনাটি ঘটেছে। শুক্রবার চুরির অভিযোগ তুলে ওই নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনাটি পুলিশের নজরে এলে শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই নারীকে নির্যাতনে সম্পৃক্ততার অভিযোগে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গুলশান থানা নিয়ে আসে। তবে ওই নারীকে এখনও খুঁজে পায়নি পুলিশ। পরে পুলিশ বাদি হয়ে নারীকে নির্যাতনের অভিযোগে আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাতে তাদের আদালতে পাঠায়।

পুলিশের গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনার সময় স্থানীয় লোকজন ও আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন শুক্রবার সকাল ফজরের নামাজের পর মারকাযুত তা'লীম আল- ইসলামী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ঘুমাতে যান। এসময় এক নারী ওই মাদ্রাসার তৃতীয় ও চতুর্থ তলায় উঠে হ্যাঙারে ঝুলে থাকা শিক্ষকদের পাঞ্জাবির পকেটে হাত দেন। এ ঘটনা মাদ্রাসার দুই শিশুশিক্ষার্থী দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠেন। এসময় মাদ্রাসার শিক্ষক একরাম ও লোকমানসহ শিক্ষার্থীরা ওই নারীকে আটক করেন। তারা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে, তিনি ভিন্ন বক্তব্য দেন। ওই নারী একবার বলেন, তার বাচ্চাকে ভর্তি করাতে এসেছে, আবার বলেছে মাদ্রাসা পরিদর্শন করতে এসেছে। আরেকবার বলেছে, তার বাচ্চা এখানে পড়ে।”

আসাদুজ্জামান আরও বলেন, “ওই নারীর একেক ধরনের বক্তব্য দেওয়ার পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাকে প্রথমে পুলিশে সোপর্দ করতে চেয়েছিলেন। পরে তারা ভেবেছে প্রাথমিক ‘শাস্তি’ দিয়ে ছেড়ে দেবে। তাদের সেই সিদ্ধান্তের কারণে ওই নারীকে বেঁধে পানি ঢেলে ছেড়ে দেওয়া হয়। এরপর তারাই ওই নারীকে উত্তরাগামী একটি বাসে তুলে দেন।”

আসাদুজ্জামান আরও বলেন, “ওই দিন সকালে সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে এ ঘটনা ঘটেছে। দল বেঁধে ওই নারীর ‘শাস্তি’ দেওয়ার ঘটনায় তাদের কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে। আমরা এ ধরনের ঘটনা দেখার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নিয়েছি।”

গ্রেপ্তারকৃতদের মধ্যে মারকাযুত তা'লীম আল- ইসলামী মাদ্রাসার দুই হুজুর লোকমান ও একরাম এবং তিন শিক্ষার্থী রয়েছে।

বিষয়: নারীমাদ্রাসাপুলিশশিক্ষার্থীআইনশিক্ষকআইন ও বিচারনির্যাতন
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।