চরচা ডেস্ক

ইসরায়েলে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) শতাধিক ডেমোক্র্যাট আইনপ্রণেতা। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।
স্থানীয় সময় গত বুধবার রিপাবলিকান আইনপ্রণেতা টমাস ম্যাসির আনা একটি সংশোধনী প্রস্তাবের পক্ষে ১০৩ জন ডেমোক্র্যাট সদস্য ভোট দেন।
টমাস ম্যাসি মূলত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক এবং ইসরায়েলে মার্কিন সহায়তার ঘোর বিরোধী হিসেবে পরিচিত।
এই প্রস্তাবে তার নিজের দল রিপাবলিকানের পক্ষ থেকে মাত্র একজন সমর্থক পাওয়া যায়। শেষ পর্যন্ত প্রস্তাবটি ১০৪-৩১৪ ভোটে বিপুল ব্যবধানে নাকচ হয়ে যায়।
ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ১০ জন ডেমোক্র্যাট সদস্য।
এই ভোটাভুটি ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতৃত্বের মধ্যেও বড় ধরনের ফাটল ধরিয়েছে।
হাউসের মাইনোরিটি লিডার হাকিম জেফরিস এবং ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগুইলার এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও, ডেমোক্রেটিক মাইনোরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক প্রস্তাবের পক্ষে অবস্থান নেন।
তবে এই পরাজয়ের মধ্যেও দলটির প্রগতিশীল (প্রোগ্রেসিভ) অংশ এটিকে একটি ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল বা ‘সিসমিক শিফট’ হিসেবে দেখছে।
ইতিহাসে এই প্রথম সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের পক্ষে রায় দিলেন।
মাত্র দুই বছর আগেও একই ধরনের একটি প্রস্তাবে মাত্র ৩৭ জন ডেমোক্র্যাট সদস্য সহায়তার বিপক্ষে ভোট দিয়েছিলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রচলিত গণমাধ্যম বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্বাধীন কনটেন্ট নির্মাতাদের উত্থানের ফলে বিজ্ঞাপনের বড় একটি অংশ ডিজিটাল মাধ্যমে স্থানান্তরিত হচ্ছে।