Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সংসদে উত্তপ্ত আলোচনায় তামিম ইকবাল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৯: ৪৯
সংসদে উত্তপ্ত আলোচনায় তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এ ইস্যুতে আজ বুধবার কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল জাতীয় সংসদ।

Advertisement
Advertisement
Advertisement

আজ সংসদ অধিবেশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজের বক্তৃতায় বিসিবির বর্তমান অবস্থাকে কটাক্ষ করেন। তিনি ক্রিকেট বোর্ডের পেশাদারত্বের অভাবকে ইঙ্গিত করে বলেন, “বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই। এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে। এই বোর্ড এখন নির্দিষ্ট কিছু গোষ্ঠীর মাধ্যমে দখল করা হয়েছে।”

হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বিসিবির অভ্যন্তরের অস্থিরতা ও নতুন এডহক কমিটি গঠনের সমালোচনা করেন। তিনি সরাসরি অভিযোগ করেন যে, বোর্ড সাধারণ জনগণের বা ক্রিকেটের উন্নয়নের চেয়ে ব্যক্তিগত স্বার্থে বেশি ব্যবহৃত হচ্ছে।

হাসনাত আবদুল্লাহর অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদকে জানান, বোর্ডকে রাজনীতি ও স্বজনপ্রীতিমুক্ত করতে দেশের সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রী বলেন, “এই দেশের কৃতি ক্রিকেটার, সারা বিশ্বে পরিচিত তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটি করে দেওয়া হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া-মায়ের দোয়া করি নাই।"

নির্বাচনে অনিয়মের অভিযোগে গতকাল মঙ্গলবার আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদকে বিলুপ্ত ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালকে প্রধান করে গঠন করা হয়েছে ১১ সদস্যের এডহক কমিটি। জানানো হয়, তিন মাসের মধ্যে হবে নতুন নির্বাচন।

কেন এখনও নিজেকে বিসিবি সভাপতি দাবি আমিনুলের?Aminul Bulbul

তামিম ছাড়া প্রস্তাবিত এই কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, ফাহিম সিনহা, তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, রাশনা ইমাম, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু ও মির্জা ইয়াসির আব্বাস।

গত অক্টোবরে হওয়া বিসিবির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ সময়ে অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে সরে দাঁড়ান তামিম। এরপর তিনিসহ ক্লাব সংগঠকদের একটি অংশ নিয়মিতই আমিনুলের বোর্ডের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন।

তার ভিত্তিতেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে আমিনুল হক তদন্ত কমিটি গঠন করেন। ১৫ কার্যদিবসের আগেই তারা জমা দেন প্রতিবেদন। আর তার আগেই একে একে পদত্যাগ করেন বিসিবির ৭ জন পরিচালক। মূলত তখনই নিশ্চিত হয়ে যায় পরিচালক পর্ষদের ভবিষ্যৎ।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীবিএনপিসংসদ অধিবেশনবিসিবিখেলাসালাহউদ্দিন আহমদহাসনাত আবদুল্লাহসংসদতামিম ইকবাল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।