Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ ‘গোপনে অপসারণ’

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ২১: ৪৭
ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ ‘গোপনে অপসারণ’

চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটার অবশিষ্ট ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে একটি ট্রাকে করে এগুলো গোপনে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

রাজশাহীর মিয়াপাড়ায় অবস্থিত ওই ঐতিহাসিক স্থানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল রাজশাহী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবশিষ্ট ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে রাজশাহী হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান জানান, অবশিষ্ট ধ্বংসাবশেষ সরানোর বিষয়টি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করা হচ্ছিল।

অন্যদিকে, রাজশাহী হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) টুকটুক তালুকদার বলেন, “তারা মূলত জায়গাটা পরিষ্কার করতে চাইছিলেন। কারণ জায়গাটা খুবই নোংরা এবং বর্ষাকালে স্যাঁতসেঁতে হয়ে থাকতো।”

Advertisement
Advertisement
Advertisement

ঘটনাটিকে ঘিরে স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও ঋত্বিক ঘটক অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন জানান, ঐতিহ্যের ইটগুলোকে এভাবে নিয়ে যাওয়া এবং নষ্ট করে দেওয়া হত্যাযজ্ঞের চেয়ে কম অপরাধ নয়। চলচ্চিত্র জগতে ঋত্বিক ঘটকের গুরুত্ব অপরিসীম, তাই তার ভিটার ইটগুলোরও ঐতিহাসিক এবং ঐতিহ্যের মূল্য রয়েছে।

অ্যাক্টিভিস্টরা এই ঘটনায় প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের নীরবতা এবং নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিষয়: রাজশাহীসংস্কৃতিজেলা প্রশাসকউপজেলা প্রশাসন
সর্বশেষ
  • ১

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ২

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ৩

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৪

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৫

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

সম্পর্কিত
  • সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা

  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।