Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

টিকটকার তরুণী হত্যা: পাকিস্তানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৫: ৩৬
টিকটকার তরুণী হত্যা: পাকিস্তানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ব্যাপক আলোচিত তরুণী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সানা ইউসুফ হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। আজ বুধবার ইসলামাবাদের আদালত উমর হায়াতকে মৃত্যুদণ্ডের পাশাপাশি নিহতের পরিবারকে ২৫ লাখ রুপি (প্রায় ৯,০০০ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এই রায় প্রসঙ্গে নিহতের বাবা সৈয়দ ইউসুফ হাসান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এই রায় সমাজের এই ধরনের সব অপরাধীদের জন্য একটি বড় শিক্ষা।

গত বছরের জুনে ১৭ বছর বয়সী টিকটক তারকা সানা ইউসুফের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করেন উমর হায়াত নামে এক যুবক। সানার পক্ষ থেকে বারবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে উমর এই হত্যাকাণ্ড ঘটান।

বর্তমানে ২৩ বছর বয়সী উমর হায়াত গত বছরের জুলাইয়ে আদালতে নিজের অপরাধ স্বীকার করে বলেন, অনলাইনে সামান্য কথোপকথনের পর থেকেই সানার প্রতি তার একতরফা ভালো লাগা তৈরি হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে সানাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ইসলামাবাদে গিয়েছিলেন উমর। সানা তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানানো সত্ত্বেও উমর তার বাড়িতে পৌঁছাতে সক্ষম হন। সেখানে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে উমর তাকে গুলি করেন। এই মামলার তদন্তে পুলিশ রাজধানী ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১১৩টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছিল।

টিকটকে সানার ১০ লাখের বেশি এবং ইনস্টাগ্রামে প্রায় ৫ লাখ ফলোয়ার ছিল। ফ্যাশন ট্রেন্ড, লিপসিংক এবং বন্ধুদের সঙ্গে কাটানো নানা মূহুর্তের কন্টেন্ট তৈরির জন্য তিনি অনুসারীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন।

মানবাধিকার কর্মীদের মতে, সানার এই হত্যাকাণ্ড পাকিস্তানের নারীদের ওপর চলমান সহিংসতার একটি অংশ।

বিষয়: পাকিস্তানমামলাহত্যাতরুণীআদালত
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান