Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দক্ষিণ চীন সাগরে নৌ ও আকাশ মহড়া চালাল চীন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২১: ২২
দক্ষিণ চীন সাগরে নৌ ও আকাশ মহড়া চালাল চীন
চীনের পতাকা। প্রতীকী ছবি: রয়টার্স

চীনের সামরিক বাহিনী ও চায়না কোস্ট গার্ড যৌথভাবে দক্ষিণ চীন সাগরের স্কারবরো শোলের [ত্রিভুজাকৃতির প্রবাল প্রাচীর ও উঁচু ভূমি] আশপাশে আকাশ ও নৌ মহড়া চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মহড়াটি অনুষ্ঠিত হয়েছে চীন যাকে হুয়াংইয়ান দাও বলে অভিহিত করে, সেই শোলের আশপাশের আকাশসীমা ও জলসীমায়।

চীনের সামরিক বাহিনী বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করছে—এমন "কিছু দেশের" কর্মকাণ্ডের বিরুদ্ধে এটি একটি প্রয়োজনীয় প্রতিক্রিয়া।

Advertisement
Advertisement
Advertisement

স্কারবরো শোলের ওপর চীনের পাশাপাশি ফিলিপাইনেরও দাবি রয়েছে। ফিলিপাইন এলাকাটিকে বাজো দে মাসিনলোক নামে পরিচিত করে।

চীনা সামরিক বাহিনী বলেছে, শোলটিকে ঘিরে ফিলিপাইনের নির্ধারিত "তথাকথিত আঞ্চলিক জলসীমার ভিত্তিরেখা অবৈধ ও অকার্যকর।"

বেইজিংয়ে অবস্থিত ফিলিপাইন দূতাবাস চীনের এই সামরিক মহড়ার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

চীনা সামরিক বাহিনী জানিয়েছে, দেশের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার রক্ষায় বাহিনীর যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা ও উন্নত করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য।

দক্ষিণ চীন সাগরের ঘটনা নিয়ে ফিলিপাইন ও চীনের একে অপরের রাষ্ট্রদূত তলবPhilippine Navy personnel and China Coast Guard personnel clash near a grounded Philippine warship at Second Thomas Shoal, in the South China Sea, July 20, 2026–REUTERS

এদিকে চীন শনিবার "হুয়াংইয়ান দ্বীপ জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা" পরিচালনার জন্য নতুন নীতি ঘোষণা করেছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত এই সংরক্ষণ এলাকায় অনুমতি ছাড়া মাছ ধরা, খননকাজ, প্রবাল বা বিশালাকার ঝিনুক সংগ্রহ এবং অন্য ক্ষতিকর কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া, সংরক্ষণ এলাকায় অবৈধ কর্মকাণ্ড মোকাবিলায় চায়না কোস্ট গার্ড নিয়মিত টহল পরিচালনা করবে বলে জানিয়েছে সিনহুয়া।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার চায়না কোস্ট গার্ড ওই শোলের কাছে অধিকার সুরক্ষা ও আইন প্রয়োগসংক্রান্ত একটি মহড়া চালিয়েছে।

সিসিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, শোলটির আশপাশের জলসীমায় আইন প্রয়োগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করবে চায়না কোস্ট গার্ড।

বিষয়: চীনএশিয়াসামরিক বাহিনীদূতাবাসকোস্টগার্ডদক্ষিণ চীনা সাগরফিলিপাইন
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প